News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলীর প্রতিবাদে পথ অবরোধ
Image

শিক্ষক বদলীর প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ের অতিরিক্ত শিক্ষক থাকার পরও শিক্ষক বদলির প্রতিবাদে দফায় দফায় আগরতলা বামুটিয়া সড়ক অবরোধে সামিল হল বামুটিয়াস্থিত বিনোদিনী গার্লস হাই সুকলের ছাত্রীরা৷


ঘটনার বিবরণে জানা যায় বিদ্যালয়ের শিক্ষক গোপাল দাস সম্প্রতি ধলাই জেলায় বদলি হয়েছেন৷তারই প্রতিবাদে এদিন সকালে আগরতলা বামুটিয়া সড়কের আমতলী এলাকায় সড়ক অবরোধে বসে ছাত্রীরা৷সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয়৷ কিন্তু দুপুরে ফের বিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধে সামিল হয় বিদ্যালয়ের ছাত্রীরা৷


বিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ শিক্ষক গোপাল দাস পাঠ দানেরপাশাপাশি খেলা ধুলার দিকটিও দেখেন৷ তাই তারা গোপাল দাসের বদলির প্রতিবাদে সকলে সড়ক অবরোধে সামিল হয়েছিল৷ কিন্তু তাদেরকে পুলিশ জোর পূর্বক সড়ক অবরোধ প্রত্যাহার করতে বাধ্য করেছে৷ তাই তারা ফের সড়ক অবরোধে সামিল হয়েছে৷ তাদের দাবি শিক্ষক গোপাল দাসকে অন্যত্র বদলি করা যাবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top