News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেটের বিরোধীতায় আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল, সীতারমনের কুশপুতুল দাহ
Image

বাজেটের বিরোধীতায় আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল, সীতারমনের কুশপুতুল দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ কেন্দ্রীয় বাজেটের তীব্র বিরোধীতা করে বুধবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করে কংগ্রেস৷ মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা সুবল ভৌমিক অভিযোগ করেন কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার ২০২০ সালের যে বাজেট প্রস্তাব পেশ করেছে তা সম্পূর্ণভাবে জনবিরোধী ও দীশাহীন বাজেট৷ রাষ্ট্রায়াত্ত লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার৷


কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে সোচ্চার হওয়ায় কংগ্রেস দল বাজেটের প্রতিবাদে গোটা দেশ জুড়ে গর্জে উঠার আহ্বান জানানো হয়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ দীর্ঘ বাজেট প্রস্তাব পেশ করে শুধুমাত্র ১০ শতাংশ পুঁজিপুতিদের কর ছাড়ের সুবিধা করে দিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন কংগ্রেস দল৷ এই বাজেটে ৯০ শতাংশ মানুষের স্বার্থ সুরক্ষিত হবে না৷ গবির, কৃষক, শ্রমিক সহ সব অংশের মানুষ বঞ্চনার শিকার হবেন৷

আগরতলায় জনবিরোধী ও দিশাহীন বাজেটের প্রতিবাদ জানিয়ে আয়োজিত ধিক্কার মিছিলে অংশ নিয়ে কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, কংগ্রেস বিগত ৬০ বছরে যে সম্পদ সৃষ্টি করে গেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার ৬ বছরে সে সম্পদ ধবংস করে দিয়েছে৷ লাভজনক রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলিকে পঁুজিপুতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে৷ এই বাজেট কোন ভাবেই মেনে নেওয়া যায় না৷ প্রতিবাদ বিক্ষোভ শেষে রাজপথে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামণের কুশপুত্তলিকাও দাহ করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top