News Flash

  • Home
  • Uncategorized
  • চার মহকুমায় দুই মহিলাসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু
Image

চার মহকুমায় দুই মহিলাসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ কয়েক ঘন্টার ব্যবধানে রাজ্যের তিনটি মহকুমা থেকে মহিলা সহ তিনজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ সাতসকালে বিলোনিয়ার মতাইয়ে এক গৃহবধু ও তার দেবরের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁরা ফাসিতে আত্মহত্যা করেছেনঊ বিলোনিয়া মহিলা থানার আধিকারিক জানিয়েছেন, তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল৷


এ-বিষয়ে মৃতার স্বামী জানিয়েছেন, গত সোমবার তার ছোট ভাই সুমন মুহুরির সাথে তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল৷ আজ সকালে তাদের জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল৷ কিন্ত, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে এ-বিষয়ে জেনেও তিনি বিশ্বাস করেননি৷


এদিকে, বিলোনিয়া মহিলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল ৬টা নাগাদ এক গৃহবধু ও তার দেবরের ফাসিতে আত্মহত্যার খবর পাই মৃতার স্বামীর কাছ থেকে৷ তিনি জানান, মতাই হাই সুকলের পেছনে লেকের দক্ষিন পাশে একটি পেয়ারা গাছের একই ডালে একই শাড়ি দিয়ে ওই মহিলা ও তার দেবর ফাসিতে আত্মহত্যা করেছেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ বিলোনিয়া থানার ওসি এবং বিলোনিয়া এসডিপিও ঘটনাস্থলে যান৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে৷ ওই পুলিশ আধিকারিকের কথায়, আত্মঘাতি সুমন মুহুরি ও তার ভ্রাতৃবধুর মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল৷ তাই ধারণা করা হচ্ছে, তাদের সম্পর্ক কেউ মেনে নেবে না বলেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷


আজ সাত সকালে সাব্রুমে উদ্ধার হয়েছে এক ইঞ্জিনীয়ারের ঝুলন্ত মৃতদেহ৷ তাঁর নাম সুলভ সরকার৷ বয়স তেইশ৷ তাঁর বাড়ি বিলোনীয়ার উত্তর ভারতচন্দ্রনগরের বটতলা এলাকায়৷ বিগত দুই মাস ধরে সাব্রুমে নির্মিয়মান আদালতের সাইট ইঞ্জিনীয়ার ও মেনেজার হিসাবে কর্মরত সেখানে৷ বুধবার সকালে শ্রমিকরা এই সাইড ইঞ্জিনীয়ারের রুমেই তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়৷ সাথে সাথেই খবর দেয়া হয় সাব্রুম থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷


প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পারিবারিক অশান্তি ও মানসিক অবসাদের জেরে এই তরুন আত্মহত্যা করেছে৷ বনকরের এক কলেজপুড়য়া ছাত্রীর সাথে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল৷ বেশ কিছুদিন এই সম্পর্ক চলার পর দুইদনে একদিন উদয়পুরে মাতাবাড়িতে গিয়ে বিয়ে করে এবং কোর্ট ম্যারেজ করে নেয়৷ কিন্তু, দুইপরিবার থেকে তাদের এই বিয়ে মেনে নিতে পারেনি৷ এই নিয়ে ঝামেলাও হয়েছে৷ বিয়ে করেও সংসার করতে না পারায় চরম মানসিক অবসাদে ভুগছিল সুলভ সরকার৷ এরই মধ্যে দম্পতির বিবাহ বিচ্ছেদও হয়ে যায়৷ তাতে এই তরুণ মানসিক দিক দিয়ে ভেঙ্গে পড়ে৷ গত কয়েকদিন ধরেই শ্রমিকরা তাঁকে চরম উদাসীন অবস্থায় দেখতে পাচ্ছিল৷ শেষ পর্যন্ত আজ সকালে সুলভ সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এই ব্যাপারে সাব্রুম থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷


অন্যদিকে, নিজ ঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর থানার অধীন শিবনগর এলাকায়৷ নিহত যুবকের নাম সৌমেন দেবনাথ৷ বয়স আঠাশ৷ বুধবার সকালে এলাকার লোকজন সৌমেন দেবনাথের মৃতদেহ ঘরের মধ্যেই বিছানায় বসা অবস্থায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়৷ এটি আত্মহত্যা না হত্যা এনিয়ে ব্যাপক ধোঁয়াশা৷ সৌমেন পেশায় গাড়ি চালক৷ সে বিবাহিত এবং দেড় মাসের একটি শিশু সন্তান রয়েছে৷ স্ত্রী শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকেন৷ গতকাল করিমগঞ্জে গাড়ি নিয়ে গিয়েছিল সৌমেন৷ আসার সময় গাড়ির তিনটি চাকা নষ্ট হয়ে যায়৷ কাঞ্চনপুরের জম্পুই রোডে একটি দোকানে গাড়ির তিনটি চাকাই মেরামত করে৷ জানা গিয়ে ওই দোকানের মালিকের সাথে সৌমেনের দীর্ঘদিনের শত্রুতা৷ ওই দোকন মালিকের সাথে গতকালও সৌমেনের কথা কাটাকাটি হয়৷ রাত নয়টা নাগাদ সে বাড়ি ফিরে আসে৷ রাতে স্ত্রীর সাথে মোবাইলে কথাও হয়৷ তারপর বুধবার সকালে সৌমেন দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷


এদিকে, পারিবারিক ও মানসিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধা৷ তার না হিরনী নাথ৷ বয়স ৫৭৷ ঘটনা কুমারঘাটের দেওছড়ার ৪ নং ওয়ার্ডে৷ বাড়ির পাশের জঙ্গলে বৃদ্ধাক মৃতদেহ বুধবার দুপুরে উদ্ধার করা হয়েছে৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top