News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে থাকবেন ১৫ জন সদস্য, একজন দলিত সম্প্রদায়ের : অমিত শাহ
Image

শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে থাকবেন ১৫ জন সদস্য, একজন দলিত সম্প্রদায়ের : অমিত শাহ

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র’ ট্রাস্টে থাকবেন ১৫ জন ট্রাস্টি| তাঁদের মধ্যে একজন থাকবেন দলিত সম্প্রদায় থেকে| বুধবার টুইট করে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তারপরই ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র’ ট্রাস্টের চেহারাটা কেমন হতে চলেছে, তা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| একাধিক টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে ১৫ জন ট্রাস্টি থাকবেন, তাঁদের মধ্যে একজন দলিত সম্প্রদায়ের| সামাজিক সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করার মতো অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই|’

অমিত শাহ অপর একটি টুইটে লিখেছেন, মন্দির সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীন থাকবে এই ট্রাস্ট এবং ৬৭ একর জমি ট্রাস্টকে হস্তান্তরিত করা হবে| কয়েক শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষ এ জন্যই অপেক্ষা করে আছেন| শীঘ্রই তাঁদের সেই অপেক্ষার অবসান হবে এবং রাম জন্মস্থানে তাঁর ভক্তরা মন্দিরে ভগবান শ্রী রামের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন| ভগবান রাম-কে ভারতীয়দের ‘বিশ্বাসের প্রতীক এবং অবিচ্ছিন্ন শ্রদ্ধার প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন অমিত শাহ| টুইটারে অমিত শাহ আরও লিখেছেন, আজকের দিনটি গোটা দেশের জন্য অপরিসীম আনন্দ ও গর্বের দিন| রামজন্মভূমি ইসু্যতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, কেন্দ্রীয় সরকার ভগবান রামের নামে একটি ট্রাস্ট গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে অযোধ্যায় মহামন্দির নির্মাণের প্রতিশ্রুতি রক্ষা করল|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top