News Flash

  • Home
  • Uncategorized
  • চালক পদে বঞ্চিত ২৬ জনকে ৩ মাসের মধ্যে নিয়োগের নির্দেশ
Image

চালক পদে বঞ্চিত ২৬ জনকে ৩ মাসের মধ্যে নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার৷ বিভিন্ন সরকারি গাড়ির চালক নিয়োগ প্রক্রিয়া বাতিলের রাজ্য সরকারের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র৷ তিন মাসের মধ্যে মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ তাতে, বাকি চাকরি প্রাপকদেরও চাকরির পথ প্রশস্ত হয়েছে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ৷


মঙ্গলবার পুরুষোত্তমবাবু বলেন, ২০১৭ সালের জুন মাসে তদানীন্তন বামফ্রন্ট সরকার পরিবহণ দফতরের উদ্যোগে বিভিন্ন সরকারি দফতরে গ্রুপ-সি পদে চালক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল৷ মেধার ভিত্তিতে বাছাই করার পর ৫০০ জনের একটি প্যানেল তৈরি করে পূর্বতন সরকার৷ ওই প্যানেল থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৪০ জনকে অফার দেওয়া হয়েছিল৷ কিন্তু, রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর নতুন নিয়োগ নীতির সাফাই দিয়ে চালক পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়৷ তিনি বলেন, তাঁদের মধ্যে ২৬ জন ২০১৮ সালের ২৬ জুন রাজ্য সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন৷ আজ ত্রিপুরা হাইকোর্ট রায় ঘোষণা দিয়েছে৷


পুরুষোত্তম রায়বর্মণ বলেন, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র আজ ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন৷ সাথে বলেছেন, নতুন নিয়োগ নীতির জন্য পুরোনো নিয়োগ নীতি অনুযায়ী শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায় না৷ পুরুষোত্তমবাবু বলেন, ওই ২৬ জন মামলাকারীদের আগামী ৩ মাসের মধ্যে চাকরি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত৷ তাতে, চালক পদে বাকি চাকরি প্রাপকদেরও চাকরির পথ প্রশস্ত হয়ে গেল, মন্তব্য করেন তিনি৷


আদালতের রায়ে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন জনৈক মামলাকারী সত্যরাম শীল৷ তিনি বলেন, নতুন সরকার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার পর একাধিকবার প্রশাসনের দরজায় গিয়েছি৷ মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আবেদন জানিয়েছিলাম৷ কিন্তু, কোনও ফল মিলেনি৷ তাই বাধ্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top