News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা নোটিশে আগরতলায় হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা
Image

বিনা নোটিশে আগরতলায় হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ বিনা নোটিশে হকার উচ্ছেদের ঘটনায় মঙ্গলবার দুপুরে আগরতলার আরএমএস চৌমুহনি এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল৷ আগরতলা পুর নিগমের কমিশনার ড় শৈলেশ কুমার যাদবের নির্দেশে পুর নিগমের টাস্ক ফোর্স বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভেঙে গুড়িয়ে দেয়৷ এ-বিষয়ে ক্ষুব্ধ হকাররা পুর নিগম এবং নিগমের কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷
হকারদের বক্তব্য, দীর্ঘ ২৫-২৬ বছর ধরে একই স্থানে অস্থায়ী দোকানে ব্যবসা করছি৷ কিন্ত আজ বিনা নোটিশে দোকানগুলি গুড়িয়ে দিল নিগমের টাস্ক ফোর্স৷ জনৈক হকার বলেন, আগে থেকে নোটিশ দেওয়া হলে দোকানের জিনিসপত্র রক্ষা করা সম্ভব হত৷ কিন্তু হঠাৎ হানায় সমস্ত কিছু তছনছ হয়ে গেছে৷


অবশ্য পুর নিগমের আজকের ওই ভূমিকায় স্থানীয় দোকানদাররাও চরম অসন্তোষ প্রকাশ করেছেন৷ জনৈক স্থানীয় দোকানদারের কথায়, গরিব মানুষ রাস্তায় অস্থায়ী দোকান দিয়ে পরিবার প্রতিপালন করছেন৷ দীর্ঘ ২৫-২৬ বছর ধরেই তারা একই স্থানে ব্যবসা করছেন৷ আজ আচমকা, কোনও আগাম নোটিশ ছাড়া দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাদের পেটে লাথি মেরেছে পুর নিগমঊ তাঁর বক্তব্য, স্মার্ট সিটি প্রকল্প রূপায়ণে শহরের সৌন্দর্য বাড়াতে অনেক স্থানেই অস্থায়ী দোকানদারদের উচ্ছেদ করা হচ্ছে৷ তার প্রয়োজনীয়তাও রয়েছে৷ কিন্তু, গরিবের মুখের গ্রাস কেড়ে নেওয়া উচিত হয়নি৷


এদিনের উচ্ছেদ অভিযান নিয়ে পুর নিগমের কোনও আধিকারিকের বক্তব্য জানা সম্ভব হয়নি৷ কারণ পুর নিগমের কমিশনারকে ফোনে পাওয়া যায়নি৷ তাছাড়া, পুর নিগমের অন্য কোনও আধিকারিক এ-বিষয়ে মুখ খুলেননি৷ ফলে, উচ্ছেদ অভিযান নিয়ে সরকারি বক্তব্য অস্পষ্ট রয়ে গেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top