News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ভয়া মামলায় গড়িমসি! উত্তাল রাজ্যসভা, আপ ও বিজেপি তরজা
Image

নির্ভয়া মামলায় গড়িমসি! উত্তাল রাজ্যসভা, আপ ও বিজেপি তরজা

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ফাঁসির সাজা এড়াতে একের পর এক কৌশল করছে ২০১২ দিল্লি গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা| এবার নির্ভয়া গণধর্ষণ মামলা নিয়ে উত্তাল হল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা| মঙ্গলবার দিল্লি গণধর্ষণ মামলা নিয়ে রাজ্যসভায় তরজা হল বিজেপি ও আম আদমি পার্টি (আপ)-র মধ্যে| এদিন রাজ্যসভায় আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, ‘নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষীদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার জন্য রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি|’

এরপরই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ প্রকাশ জাভড়েকর রাজ্যসভায় বলেছেন, ‘২০১৭ সালে দোষীদের আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট| কিন্তু, দোষীদের অবহিত করার প্রক্রিয়া শেষ করতে এক বছরেরও বেশি সময় নিয়েছিল জেল কর্তৃপক্ষ| রাজ্য সরকারের অবহেলার কারণেই এত দেরি হয়েছে|’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ইস্যুতেও এদিন উত্তাল হয় রাজ্যসভা| সিএএ এবং এনআরসি বিরোধিতায় রাজ্যসভায় স্লোগান দিতে থাকেন উচ্চকক্ষের বিরোধী সাংসদরা| তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top