News Flash

  • Home
  • Uncategorized
  • ভাগ্যের চাকা ঘুরতে চলেছে চাকুরিচ্যুত শিক্ষকদের, ১১৮০০ পদ সৃষ্টির পরিকল্পনা
Image

ভাগ্যের চাকা ঘুরতে চলেছে চাকুরিচ্যুত শিক্ষকদের, ১১৮০০ পদ সৃষ্টির পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ সম্ভবত কপাল খুলতে চলেছে চাকুরিচ্যুত শিক্ষকদের৷ কারণ, রাজ্য সরকার ১১৮০০ শূণ্যপদ তৈরি করতে চলেছে৷ মূলত, বিভিন্ন শূন্যপদে চাকুরিচ্যুত শিক্ষকদেরই পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ অবশ্য, বেকারদের সামনেও কর্মসংস্থানের সুযোগ আসছে বলেও মনে করা হচ্ছে৷


সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে মিড ডে মিল সহায়ক পদে ৬০০০ শূণ্যপদ তৈরি করা হবে৷ এছাড়া হোস্টেল ওয়ার্ডেন ৩০০ এবং ১০০০ হাজার মিড ডে মিল সুপারভাইজার অথবা কর্ডিনেটর পদে শূণ্য তৈরি করা হবে৷ সূত্রের আরও দাবি, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে ৪০০০ আর্লি চাইল্ডহুড অর্গানাইজার পদ সৃষ্টি করা হবে৷


ধারনা করা হচ্ছে, চাকুরীচ্যুত শিক্ষকদের ওই অশিক্ষক পদে পুনর্বাসন দেওয়া হতে পারে৷ কারণ, আগামী ৩১ মার্চ এডহক ভিত্তিতে নিযুক্ত চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরির মেয়াদ সমাপ্ত হয়ে সমাপ্ত হয়ে যাবে৷ স্বাভাবিক ভাবেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বিজেপি-আইপিএফটি জোট সরকার বামেদের পথেই হাটতে চলেছে৷ ইতিমধ্যে, ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকদের অনেকেই শিক্ষকতার স্থায়ী চাকুরী পেয়েছেন৷ কারণ, শিক্ষনীতি ২০০৯ মেনে তারা টেট উত্তীর্ণ হয়েছেন৷ তাই, প্রায় ৮০০০ চাকুরীচ্যুত শিক্ষকদের এডহক ভিত্তিতে আগামী ৩১মে চাকুরির মেয়াদ সমাপ্ত হচ্ছে৷


প্রসঙ্গত, বাম জমানায় ত্রিপুরা হাইকোর্টের রায়ে শিক্ষকদের চাকুরী বাতিল হয়েছিল৷ তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও বামফ্রন্ট সরকার ওই চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরী বাঁচাতে পারেনি৷ ফলে, ২০১৭ সালে বামফ্রন্ট সরকার ওই চাকুরীচ্যুত শিক্ষকদের পূনর্বাসনে ১৩০০০ অশিক্ষক পদ তৈরী করেছিল৷ তার মধ্যে শিক্ষা দপ্তরে ১২০০ হাজার এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ১০০০ শূণ্যপদ সৃষ্টি করেছিল বামফ্রন্ট সরকার৷ তাতে একাডেমিক কাউন্সিল হিসেবে ১২০০, স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে ৩৪০০, লাইব্রেরি এসিস্টেন্ট পদে ১৫০০, হোস্টেল ওয়ার্ডেন পদে ৩০০ এবং প্রোগ্রাম এসিস্টেন্ট পদে ৫৬০০ শূণ্যপদ তৈরী করা হয়েছিল৷ বর্তমান বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ ওই সময় বিধানসভায় তদানিন্তন রাজ্য সরকারের ওই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছিলেন৷ শুধু তাই নয়, অশিক্ষক পদ সৃষ্টি নিয়ে সুপ্রিমকোর্টে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও হয়েছিল৷ রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর ওই মামলার নিষ্পত্তি হয়েছে ঠিকই৷ কিন্তু, নির্দিষ্ট সময়ের মধ্যে শূণ্য পদের নিয়োগ পক্রিয়া শুরু না হওয়ায় নিয়মানুযায়ী ১৩০০০ অশিক্ষক পদ বাতিল হয়ে যায়৷ ফলে, চাকুরীচ্যুত শিক্ষকদের পূণর্বাসনের কোনও পথ খোলা ছিল না৷


কিন্তু, ওই চাকুরীচ্যুত শিক্ষকরা বিজেপি-আইপিএফটি জোট সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়াবে তা ইতিমধ্যেই আঁচ করতে পেড়েছে রাজ্য সরকার৷ সম্ভবত, আগামী ৩১ মার্চের পর রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদই ওই শূণ্যপদ সৃষ্টির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে৷ কারণ, চাকুরীচ্যুত শিক্ষকরা ইতিপূর্বে বিভিন্ন সভায় আক্ষেপ করে বলেছেন, ৪০ জনের উপর এডহক শিক্ষক দুশ্চিন্তায় প্রাণ হারিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top