News Flash

  • Home
  • Uncategorized
  • এবিভিপির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত
Image

এবিভিপির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ কোন কাজের প্রতি একাগ্রতা না থাকলে তা সফল হতে পারে না৷ তাঁর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ সেই প্ল্যাটফর্ম দেয় এবিভিপি৷ ব্যক্তি কুৎসার প্রয়োজন নেই৷ সফল ব্যক্তির কাছে সেই সমস্ত মানুষ নিজে থেকেই নত হয়ে যায়৷ সমাজের কিছু খারাপ মানসিকতার জন্যই মানুষ নিঃস্ব হয়ে যায়৷ কিন্তু সে কারণে বিদ্বেষের মধ্যে নিজেকে সামিল করলে হবে না৷


একজন মানুষের কাছে সব চাইতে বড় শক্তি তাঁর অভিভাবক৷ তাদের শ্রদ্ধা করতে শিখুন৷ সকলকে মনে রাখতে হবে দেশ সর্বোপরি৷ এরপর সমাজ,পরিবার, ব্যক্তি৷ সেই দেশের সাচ্চা নাগরিক৷ রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের ২২ তম প্রদেশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সমাজ কর্মী সাগর রেড্ডী৷ তিনি আরো বলেন সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷

সেই ক্ষেত্রে এবিভিপির সদস্যদের মানুষের কাছে যেতে হবে৷ তাদের সত্যটা তুলে ধরে বিভ্রান্তি থেকে দূরে রাখতে হবে বলে বার্তা দেন তিনি৷ যেই দল দেশের স্বার্থে কাজ করবে তাঁর পাশে দাড়াতে হবে৷ যারা দেশকে নষ্ট করতে চায় তাদের দূরে ঠেলে দেওয়ার আহ্বান জানান৷ এদিনের অধিবেশনে উপস্থিত ছিলেন এ বি ভি পি-র উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক সম্পাদক নীরভ গেলানী, ত্রিপুরা প্রদেশ সভানেত্রী মিলন রানী জমাতিয়া সহ অন্যান্যরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top