News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ হওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ এবারের সাধারণ বাজেট : বিজেপি
Image

ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ হওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ এবারের সাধারণ বাজেট : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ আন্তর্জাতিকস্তরে চরম আর্থিক অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকার সংসদে শনিবার যে ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছে এতে সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে৷ ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে উপবিষ্ট হওয়ার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করে ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব৷


প্রদেশ বিজেপি সভাপতি ডা. মানিক সাহা এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ১৬১ মিনিটের দীর্ঘ বাজেট ভাষণের প্রতিটি লাইনই ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ দেশকে স্বয়ম্ভর এবং উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ব্যয় বরাদ্দের প্রস্তাবে চিন্তা চেতনার প্রভাব স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে৷


তাঁর কথায়, বাজেট ভাষণের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দক্ষিণ ভারতের মহাকবি থিরুবল্লুর উক্তির উদ্ধৃতি দিয়ে সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রের জন্য নাগরিকদের সুস্বাস্থ্য, সম্পদ সৃষ্টিকারীদের সম্মান, কৃষিতে গুরুত্ব প্রদান, সশক্ত প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রত্যেকে প্রত্যেকের প্রতি সম্মানের কথা উল্লেখ করেন৷ আর সমগ্র ব্যয় বরাদ্দের প্রস্তাব নিয়ে আলোচনায় কেন্দ্রীয় সরকারের মহত্ত্বকাঙ্ক্ষী উদ্দেশ্যগুলির প্রতিফলন ঘটেছে৷


তাঁর দাবি, ব্যয় বরাদ্দের প্রস্তাবে কৃষি এবং কৃষকদের নিয়ে একাধিক সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে৷ স্বাস্থ্য ও পর্যটনক্ষেত্রেও যে সমস্ত সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে তার ইতিবাচক প্রভাব এই রাজ্যেও পড়বে৷ সারা দেশের সঙ্গে ত্রিপুরার জনগণও অচিরেই এর সুফল পেতে শুরু করবেন, দৃঢ় বিশ্বাস তাঁর৷
ডা. মানিক সাহা-র মতে, রাষ্ট্রের নবনির্মাণের লক্ষ্যে সব-কা সাথ সব-কা বিকাশ, সব-কা বিশ্বাস এবং ২০২৪ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলারের আর্থিক সমৃদ্ধিতে উন্নীত করার লক্ষ্যে এটি একটি বাস্তবমুখী বহুউদ্দেশ্য সাধক সুদূরপ্রসারী অর্থনৈতিক পরিকল্পনার খসড়া৷ এ-ধরনের যুগান্তকারী এবং সম্ভাবনাময় ব্যয় বরাদ্দের প্রস্তাব সংসদে পেশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top