News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষিকে প্রাধান্য দিলেও সাধারণ বাজেটে ভারসাম্য রেখেছেন সীতারমণ, প্রশংসা অর্থমন্ত্রী জিষ্ণুর
Image

কৃষিকে প্রাধান্য দিলেও সাধারণ বাজেটে ভারসাম্য রেখেছেন সীতারমণ, প্রশংসা অর্থমন্ত্রী জিষ্ণুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ কৃষিক্ষেত্রকে প্রাধান্য দিলেও অন্যান্য সমস্ত ক্ষেত্রকে নিয়ে ভারসাম্য অটুট রেখে ২০২০-২১ অর্থ বছরের সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এতে গ্রাম, গরিব ও মধ্যবিত্তরা দারুণভাবে উপকৃত হবেন৷ শুধু তা-ই নয়, কেন্দ্রীয় বাজেটের সুফল ত্রিপুরার বাজেটেও প্রতিফলিত হবে৷ ২০২০-২১ অর্থ বছরের সাধারণ বাজেট পেশের পর এভাবেই প্রশংসা করলেন ত্রিপুরার অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর দাবি, এই বাজেট দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান করবে৷ এদিকে, আজকের বাজেটের প্রশংসা করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন জিষ্ণু দেববর্মা৷


উপ-মুখ্যমন্ত্রীর কথায়, সকল অংশের মানুষের চিন্তা করেই বাজেট পেশ করা উচিত৷ সাধারণ বাজেটে আজ তা প্রতিফলিত হয়েছে৷ তিনি বলেন, দেশের অর্থনীতিতে মন্দা উত্তরাধিকার সূত্রে পেয়েছে মোদী সরকার৷ তবুও, বাস্তবভিত্তিক বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী চমক দিয়েছেন৷ তাঁর দাবি, বাজেটে সমস্ত বিষয়ে ভারসাম্যের খেয়াল রাখা হয়েছে৷ তাতে উন্নয়নে বাধা ও অন্য সমস্ত সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন৷


আজ ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী অতীতের সরকারগুলিকে নিশানা করে বলেন, বাজেটে আগে কাড়াকাড়ির প্রতিযোগিতা দেখা যেত৷ একে অন্যের চাহিদায় যথেষ্ট তারতম্য প্রতিফলিত হতো৷ কিন্তু, এখন সম্পূর্ণ বাজেট দেশের মানুষের জন্য আনছে কেন্দ্রীয় সরকার৷ তিনি বলেন, কৃষিকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার রূপরেখা স্পষ্টভাবে বাজেটে উল্লেখ রয়েছে৷ তাতে, গরিব অংশের মানুষ দারুণভাবে উপকৃত হবেন৷ মধ্যবিত্তরাও আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবেন৷


উপ-মুখ্যমন্ত্রীর দাবি করেন, আজকের বাজেটে সমগ্র দেশের সাথে ত্রিপুরাও উপকৃত হবে৷ অবশ্য শুধু ত্রিপুরা নয়, সমগ্র উত্তর-পূর্বাঞ্চল লাভবান হবে৷ তাঁর দৃঢ় বিশ্বাস, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ণ বাস্তবায়নে আজকের বাজেট ঐতিহাসিক ভূমিকা নেবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top