News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরিতে সহায়ক বাজেট : অমিত শাহ
Image

পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরিতে সহায়ক বাজেট : অমিত শাহ

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : ২০২০-২১ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বলেন, এই বাজেটর মাধ্যমে মোদী সরকার কর ব্যবস্থাকে যৌক্তিককরণ ও বাণিজ্যকে সহজ করার জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এই বাজেট দেশকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে সহায়ক হিসাবে প্রমাণ করবে।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২০-২১ আর্থিক বছরের বাজেট পেশ করেন। শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার প্রশংসা করেন এবং তাঁকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই বাজেটে সব শ্রেণির কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। তিনি বলেন, এই বাজেটে মোদী সরকার কর ব্যবস্থাকে যৌক্তিককরণ, পরিকাঠামো উন্নীতকরণ, ব্যাঙ্কিং ব্যবস্থা শক্তিশালীকরণ, বিনিয়োগের প্রচার এবং ব্যবসায়ীদের বাণিজ্য সহজ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার সরকারের সংকল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি দাবি করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top