News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় আমরণ অনশনে কংগ্রেস, দাবি পূরণের আশ্বাস দিল প্রশাসন
Image

গন্ডাছড়ায় আমরণ অনশনে কংগ্রেস, দাবি পূরণের আশ্বাস দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৩১ জানুয়ারি৷৷ গন্ডাছড়া ব্লক কংগ্রেসের আমরণ অনশন ঘিরে প্রশাসনের ব্যপক তৎপরতা৷ শুক্রবার সকাল এগারটা থেকে রাইমাভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের কর্মীরা তিন দফা দাবির সমর্থনে গন্ডাছড়া কংগ্রেস ভবন থেকে মিছিল করে গন্ডাছড়া আমবাসা রোডের মহকুমা হাসপাতাল চৌমহনি এলাকায় রাস্তা অবরোধ করে আমরণ অনশনে বসে৷ দাবি গুলো হল গন্ডাছড়া ত্রিশ কার্ড গ্রামের ২০০ কানি কৃষি কাজের জমিতে জলের ব্যবস্থা করতে হবে৷ গন্ডাছড়া মহকুমা হাসপাতালে গাইনো, শিশু ও চক্ষু চিকিৎসকের ব্যবস্থা করতে হবে৷ গন্ডাছড়া সমস্ত গিরিবাসী এলাকা গুলিতে সুষ্ঠ পানীয় জলের ব্যবস্থা করতে হবে৷


এদিকে কংগ্রেসের আমরণ অনশন কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সহ গন্ডাছড়া মহকুমা শাসক, বিডিও, মহকুমা স্বাস্থ্য আধিকারিক প্রমুখ৷ তারা কংগ্রেস কর্মীদের সাথে কথা বলে অনুরোধ জানান অনশন প্রত্যাহার করে নিতে৷ কিন্তু প্রথম দিকে কংগ্রেস কর্মীরা অনশন প্রত্যাহার না করলেও পরবর্তীতে প্রশাসন তাদের দাবি গুলো নিয়ে আলোচনা বসার আশ্বাস দিলে দুপুর দুইটা নাগাদ কংগ্রেস কর্মীরা আমরণ অনশন তুলে নেয় এবং মহকুমা শাসকের পৌরোহিত্যে ডাক বাংলোতে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনায় বসে৷


বৈঠকে মহকুমা শাসক তাদের দাবি গুলো পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা নেবেন বলে কংগ্রেস কর্মীদের আশ্বাস দেন৷ সেখানে উপস্থিত ছিলেন ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, ব্লক কংগ্রেস নেতা ক্ষিতীশ দাস, আদিবাসী কংগ্রেস নেতারা৷ পরে যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সাংবাদিকদের জানান তাদের দাবি গুলো আগামী কিছু দিনের মধ্যে পূরন না হলে কংগ্রেস আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top