News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, পেঁচারথল ও বিশালগড়ে দূর্ঘটনায় হত দুই
Image

উদয়পুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, পেঁচারথল ও বিশালগড়ে দূর্ঘটনায় হত দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, পেঁচারথল, বিশালগড়, ৩০ জানুয়ারি ৷৷ গোমতী জেলার মহারানীর ওয়ারেংবাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম রতন কর্মকার৷ বাড়ি অমরপুরে৷ পেশায় বাইসাইকেল মেকার৷ জানা যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে খবর আসে মহারানীর ওয়ারেংবাড়ির রাস্তার পাশে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে৷ খবর পেয়ে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ছুটে যায়৷ সেখান থেকে মধ্যবয়স্কা ওই ব্যক্তির দেহ উদ্ধার করে তারা গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ কিভাবে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ রাধা কিশোরপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷


এদিকে, সরস্বতী পুজোর দিনে আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের৷ ঘটনা পেঁচারথলে৷ ঘটনার বিবরণে জানা যায় কুমারঘাট, পানিসাগর ও পেঁচারথলে জাতীয় সড়কে কাজ করছে আরকেএস নামক একটি নির্মাণ সংস্থা৷ এই সংস্থাটির বহির্রাজ্য এর জেএইচ ০১সিএন- ৭১১১ নম্বরের একটি ঢালাই মশলা তৈরির মিলার মিকচার লরি বুধবার সকালে পানিসাগর থেকে পেঁচারথলের দিকে রওয়ানা হয়৷ পেঁচারথলের লক্ষণ ছলাতে গিয়ে লরিটি রাস্তার বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পার্শ্ববর্তী গভীর খাদে পতিত হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির সহ চালক শ্যাম কুমারের৷ গুরুতর আহত হন চালক জিতেন্দ্র কুমার৷ এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে নির্মাণ সংস্থার আধিকারিকরা৷

তারা্য ঘটনার সত্যতা স্বীকার করেন৷
অন্যদিকে, রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল ইসু মিঞা (৭০) নামের এক বৃদ্ধের৷ ঘটনা বুধবার বিকেল চারটা নাগাদ বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়৷ বিশালগড় রেলস্টেশন থেকে কিছুটা দূরেই এই ঘটনা৷ জানা গেছে, তিনি কানে কম শুনতে পেতেন৷ তাই রেলের ইঞ্জিনটি হরন বাজাতে থাকলেও উনি শুনতে পাননি৷ এই রেলের ইঞ্জিনিটি দক্ষিণ দিক থেকে আসছিল৷ মৃত ব্যক্তির বাড়িও এই এলাকাতেই৷ ঘটনার খবরে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top