News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আতঙ্ক, বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল আগরতলা আইসিপি কর্তৃপক্ষ
Image

করোনা আতঙ্ক, বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল আগরতলা আইসিপি কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ করোনা ভাইরাসের আতঙ্কে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে (আইসিপি) ইমিগ্রেশন জনৈক বাংলাদেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে৷ কারণ, আইসিপি-তে করোনা ভাইরাসের পরীক্ষা করার পরিকাঠামো ছিল না৷ তাই তাঁকে হাসপাতালে গিয়ে পরীক্ষার অনুরোধ জানিয়েছিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ৷ কিন্তু এতে তিনি রাজি হননি৷ তাই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে৷


প্রসঙ্গত, সারা দেশ জুড়ে করোনা ভাইরাসের সতর্কতা জারি করেছে ভারত সরকার৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যে সমস্ত রাজ্যে ওই ভাইরাসের প্রকোপ আটকাতে উচ্চ সতর্কতা জারি করেছে৷ অথচ, বিমানবন্দর ছাড়া কোথাও নজরদারি দেখা যাচ্ছে না৷


এ-বিষয়ে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম অফিসার (আইডিএসপি) ডা. সুধীর দেববর্মা জানিয়েছেন, সারা ত্রিপুরাতেই করোনা ভাইরাস মোকাবিলায় সতর্কতা অবলম্বন করা হবে৷ তিনি বলেন, আপাতত বিমানবন্দরে মেডিক্যাল হেল্পডেস্ক রয়েছে৷ সেখানে ওই ভাইরাসের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে৷ এছাড়া, আইসিপি কিংবা রেলওয়ে স্টেশনে এখনও কোনও মেডিক্যাল ডেস্ক বসানো হয়নি৷ তবে, সতর্কতার জন্য প্ল্যা-কার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে৷

তিনি বলেন, আইসিপি-তে শীঘ্রই মেডিক্যাল টিম বসানো হবে৷ পর্যায়ক্রমে রেলওয়ে স্টেশনেও থাকবে মেডিক্যাল টিম৷ তাছাড়া, প্রত্যেক জেলায় ইতিমধ্যে সতর্কবার্তা পাঠানো হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো হবে৷ অবশ্য ত্রিপুরায় এখনও এই ভাইরাসে আক্রান্তের খবর নেই৷এদিকে, আজ আগরতলা আইসিপি-তে বাংলাদেশের জনৈক নাগরিককে ফেরত পাঠিয়ে দিয়েছে ইমিগ্রেশন৷

বাংলাদেশের ফেণী জেলার সাহেবপুর এলাকার বাসিন্দা শওকত আহমেদ চীন ভ্রমণ করে আগরতলা আইসিপি-তে এসেছিলেন৷ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে ভারতে ঢুকতে দেয়নি৷ সূত্রের খবর, দু-মাস আগে তিনি চীন ভ্রমণ করেছিলেন৷ তাই আজ আগরতলা আইসিপি-তে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য অনুরোধ জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ৷ আইসিপি-তে করোনা ভাইরাসের পরীক্ষার সুযোগ নেই, তাই তাঁকে হাসপাতালে গিয়ে পরীক্ষার জন্য অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু, তিনি তাতে রাজি হননি৷


ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার শঙ্কর দেবনাথ এ-বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন৷ তবে, এমন ঘটনা ঘটে থাকলে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top