News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গারদে চানাচুর বিক্রেতা
Image

তৃতীয় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গারদে চানাচুর বিক্রেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির দায়ে চানাচুর বিক্রেতা এক ব্যক্তিকে গারদে পুড়ল পুলিশ৷ অভিযুক্তের নাম কৃষ্ণ সাহা৷ তার বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় পকসো ধারায় মামলা গৃহীত হয়েছে৷ সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে৷


রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্রে মহারাণী তুলসীবতী সুকলের সামনে নাতনীসম তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছে চানাচুর ওয়ালা বৃদ্ধ৷ অভিযুক্তের নাম কৃষ্ণ সাহা৷ বাড়ি প্রতাপগড় এলাকায়৷ শিশুটি যখন সুকল ছুটির পর অটো ওয়ালার জন্য সুকল গেইটের সামনে চানাচুর ওয়ালার দোকানের সামনে অপেক্ষা করত তখনই পরপর বেশ কয়েকদিন শিশুটির শ্লীলতাহানি করে ওই বৃদ্ধ চানাচুর ওয়ালা৷ বিষয়টি কাউকে জানালে বিপদ হবে বলে ভয় দেখাত৷ সে কারণে কয়েকদিন ধরে শিশুটি সুকলে আসছিল না৷


সুকলে না আসায় তার মা চাপাচাপি করলে মায়ের কাছে সে ঘটনাটি বলে৷ শনিবার সকালে শিশুটির মা, মামা সহ অন্যান্য কয়েকজন মিলে সুকলের সামনে আসেন৷ চানাচুর ওয়ালাকে আটকে রেখে সুকলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানান৷ চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো বিচলিত হয়ে উঠেন সুকল কর্তৃপক্ষও৷ তিনি সুকল গেইটে এসে চানাচুর য়ালাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা অস্বীকার করার চেষ্টা করে৷


বিষয়টি পূর্ব মহিলা থানায় পুলিশ ও শিশু কমিশনের চেয়ারম্যানকে জানানো হয়৷ পুলিশ এবং শিশু কমিশনের চেয়ারপার্সনও সেখানে ছুটে যান৷ শিশু কমিশনের চেয়ারপার্সন শিশু ও তার অভিভাবকের সঙ্গে ঘটনার সত্যতা সম্পর্কে অবহিত হন৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷ রাজধানীর প্রাণকেন্দ্রে শিশু ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top