News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ব্রু শরণার্থী পুনর্বাসন, প্রত্যেক পরিবারের হিসাব সংগ্রহের কাজ শুরু
Image

রাজ্যে ব্রু শরণার্থী পুনর্বাসন, প্রত্যেক পরিবারের হিসাব সংগ্রহের কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনে চুক্তি হওয়ার সাথে সাথেই তাঁদের গণনার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার৷ উত্তর ত্রিপুরা জেলায় ছয়টি শরণার্থী শিবিরে ব্রু-দের গণনার কাজ শুরু করেছে রাজস্ব দফতর৷এ-বিষয়ে ব্রু শরণার্থী সংগঠনের নেতা সাবিবুঙ্গা বলেন, গণনার কাজ সমাপ্ত হওয়ার পর ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ীভাবে পুনর্বাসনে একটি কমিটি গঠন করা হবে৷ এদিকে, কাঞ্চনপুরের মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, ১৮ জানুয়ারি থেকে গণনার কাজ শুরু হয়েছে৷


প্রসঙ্গত, ১৯৯৭ সাল থেকে মিজোরামের ব্রু জনজাতির মানুষ ত্রিপুরায় শরণার্থীর জীবনযাপন করছেন৷ কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমায় মোট ছয়টি শিবিরে তাঁরা আশ্রয় নিয়েছেন৷ দুই দশকেরও অধিক সময় ধরে ওই সমস্যার স্থায়ী কোনও সমাধান হচ্ছিল না৷ কারণ, একাধিকবার ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে উদ্যোগ নেওয়া হয়েছে৷ কিন্ত প্রতিবার নানা জটিলতার কারণে শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে গিয়েছে৷


অবশেষে গত ১৬ জানুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ীভাবে পুনর্বাসনে চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ কারণ ত্রিপুরা সরকারই তাঁদের স্থায়ী পুনর্বাসনে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল৷ কেন্দ্রীয় ব্রু শরণার্থীদের পুনর্বাসনে ত্রিপুরা সরকারকে ৬০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা দিয়েছে৷


কাঞ্চনপুরের মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, ব্রু শরণার্থীদের গণনা শেষ হতে আরও অন্তত ১০ দিন সময়ের প্রয়োজন৷ তিনি জানান, প্রত্যেক পরিবারে কতজন সদস্য রয়েছেন তাঁদের হিসাব সংগ্রহ করা হচ্ছে৷ রাজস্ব দফতর ওই হিসাব সংগ্রহ করছে, জানান মহকুমাশাসক৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top