News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটাররা দেশের গর্ব : রাষ্ট্রপতি
Image

ভোটাররা দেশের গর্ব : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.) : জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ভারতের গণতান্ত্রিক সাফল্য তুলে ধরলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গণতন্ত্র, নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটাররাই দেশের গর্ব বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।

শনিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, আমাদের গণতন্ত্র, নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটাররাই আমাদের গর্ব। ভোটারদের অংশগ্রহণে ফলেই গণতন্ত্র শক্তিশালী হয়ে উঠেছে। নিজের ইউরোপ সফরের অভিজ্ঞতা তুলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, ভারতের গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়ায় ইউরোপের সুইজারল্যান্ড, আইসল্যাণ্ড সহ একাধিক দেশ প্রভাবিত হয়েছে। সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রের প্রতি আস্থাকে আরও বেশি শক্তিশালী করেছে দেশবাসী। কিন্তু এখনও কিছু মানুষ রয়েছে যারা এর গুরুত্ব বোঝে না, তাই ভোট দিতে যায় না। বিশ্বের ইতিহাসে গণতন্ত্রকে নিয়ে পরীক্ষায় নিরিক্ষায় ভারতের সাফল্যের উৎস হচ্ছে দেশের ভোটাররা।

উল্লেখ করা যেতে পারে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মুখ্যনির্বাচন কমিশনার সুনীল অরোরা, নির্বাচন কমিশনার অশোক লাভাসা, সুনীল চন্দ্র, কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top