News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কে তৃণমূল সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী
Image

বিতর্কে তৃণমূল সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী

কলকাতা, ২৪ জানুয়ারি, (হি.স.): তিনি সাংসদ, জনপ্রতিনিধি| বিজ্ঞাপনী মোড়কে তার এই জাহির করা নিয়ে গোল বেধেছে। বিজ্ঞাপনে নিজেকে জনপ্রতিনিধি জাহির করে জোর বিতর্কে জড়ালেন যাদবপুরের এই তৃণমূল সাংসদ।

সম্প্রতি একটি বহুজাতিক কোম্পানির চুলের তেলের বিজ্ঞাপনে অভিনয় করেছেন টলিউডের এই অভিনেত্রী। ‌নতুন বিজ্ঞাপনটিতে মিমি-র সঙ্গে রয়েছেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালন। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, একটি আয়নার সামনে বসে চুল বাঁধছেন মিমি। পিছন থেকে হেঁটে এসে বিদ্যা মিমিকে প্রশ্ন করছেন, ‘‘এখনও চুল নিয়ে পড়ে রয়েছে?’’ জবাবে মিমি বলছেন, ‘‘আমি এখন জনপ্রতিনিধি। তাই তার যোগ্য সিরিয়াস হেয়ারস্টাইল।”

এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বেসরকারি বিজ্ঞাপনে কিভাবে নিজের জনপ্রতিনিধিত্বের কথা উল্লেখ করলেন মিমি।

মিমি অবশ্য জানিয়েছেন, তাঁর অজ্ঞতার কারণেই বিষয়টি হয়েছে। আইন মহলের ব্যাখ্যা, যেভাবে তিনি নিজের সাংসদ পদ জাহির করে বিজ্ঞাপনে অভিনয় করেছেন, তাতে কেউ মামলা করলে তাঁর জনপ্রতিনিধিত্ব হারানোর আশঙ্কা রয়েছে। আইনি পথে গিয়ে কেউ মিমিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন। তবে, তাঁর দল তৃণমূল কংগ্রেস অবশ্য মিমি চক্রবর্তীর এই বিজ্ঞাপন প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top