News Flash

  • Home
  • Uncategorized
  • বাঙালীরাও ত্রিপুরার ভূমিপুত্র, নাগরিক সুরক্ষা মঞ্চের দেশপ্রেম দিবসের সমাবেশে সুর চড়ল
Image

বাঙালীরাও ত্রিপুরার ভূমিপুত্র, নাগরিক সুরক্ষা মঞ্চের দেশপ্রেম দিবসের সমাবেশে সুর চড়ল

আগরতলা, ২৩ জানুয়ারি (হি.স.) : জনজাতিদের পাশাপাশি ত্রিপুরায় বাঙালীদেরও সমান অধিকার রয়েছে৷ তাঁরাও এই রাজ্যের ভূমিপুত্র৷ তাদের উপর হামলা বরদাস্ত করা হবে না৷ আজ, কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে দেশপ্রেম দিবসের  সমাবেশে এইভাবেই হুঙ্কার দিলেন সারা বাঙালী ছাত্র যুবসংস্থার সর্বভারতীয় সভাপতি চন্দন চ্যাটার্জি৷ তাঁর কথায়, কাঞ্চনপুরে বাঙালীদের উপর রিয়াংদের আক্রমণ কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ তিনি সুর চড়িয়ে বলেন, জনজাতিদের পাশাপাশি বাঙালীদেরও সমভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷

এদিন, নাগরিকত সুরক্ষা মঞ্চ দেশপ্রেম দিবসের সমাবেশে ১১ দফা দাবি নিয়ে জোর সওয়াল করেছে৷ এদিনের সমাবেশে পুনরায় রিয়াংদের মিজোরামে ফেরত পাঠানোর আওয়াজ উঠেছে৷ পাশাপাশি, বাঙালীদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে নাগরিক সুরক্ষা মঞ্চ৷

এদিন চন্দনবাবু বলেন, ত্রিপুরায় জনজাতিদের পাশাপাশি বাঙালীরাও আদি অনন্তকাল ধরে বসবাস করছেন৷ স্বাধীনতার পরবর্তী সময়ে দেশভাগের কারণে বাঙালীরা যে বিড়ম্বনার শিকার হয়েছিলেন তার ক্ষতিপূরণ এখনও হয়নি৷ তিনি বলেন, অধুনা পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ থেকে বহু বাঙালী ত্রিপুরায় এসেছেন৷ কিন্তু, তাদের শিকড় ত্রিপুরারই, তা অস্বীকার করার কোন সুযোগ নেই৷ তাঁর দাবি, ইতিহাসে স্পষ্ট প্রমাণ রয়েছে বাঙালীরা ত্রিপুরার ভূমিপুত্র৷ তাই, তাদের সাথে বিমাতৃসুলভ আচরণ মেনে নেওয়া যায় না৷

তিনি ক্ষোভের সুরে বলেন, কাঞ্চনপুরে বাঙালীরা রিয়াংদের হাতে নিগৃহীত হয়েছেন৷ হামলার মুখে ঘর ছেড়ে পালিয়েছেন৷ অথচ, তাদের দিকে কারোর করুণার দৃষ্টি পড়ছে না৷ তাঁর দাবি, কাঞ্চনপুরে রিয়াংদের হাতে আক্রান্ত বাঙালীদের ক্ষতিপূরণ দিতে হবে৷ শুধু তাই নয়, সমস্ত বাঙালীদের অধিকার সুনিশ্চিত করতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top