News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ : অসম ও ত্রিপুরার আবেদন পৃথকভাবে শুনানি গ্রহণ করবে সুপ্রিমকোর্ট
Image

সিএএ : অসম ও ত্রিপুরার আবেদন পৃথকভাবে শুনানি গ্রহণ করবে সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.)৷৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ) সম্পর্কে অসম ও ত্রিপুরার আবেদনগুলির পৃথকভাবে শুনানি গ্রহণ করবে সর্বোচ্চ আদালত৷ বুধবার সিএএ সম্পর্কে শুনানিকালে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে নেতৃত্বাধীন তিনজনের ডিভিশন বেঞ্চ৷

সর্বোচ্চ আদালতের জনৈক আইনজীবী এই তথ্য দিয়ে জানিয়েছেন, অসম এবং ত্রিপুরা সম্পর্কিত আবেদনগুলির আলাদা শুনানি গ্রহণ করবে আদালত৷ ওই আবেদনগুলির উত্তর দিতে দু সপ্তাহের সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে৷ জবাব পাওয়ার পর ওই দুই রাজ্যের আবেদনগুলোর শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত তিন জনের ডিভিশন বেঞ্চ৷

তিনি আরও জানান, অসম এবং ত্রিপুরাকে বাদ দিয়ে বাকি আবেদনগুলোর উত্তর দিতে কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে৷ আজ উচ্চতম আদালতের তিনজনের ডিভিশন বেঞ্চ সিএএ-এর পক্ষে এবং বিপক্ষে মোট ১৪৮টির মধ্যে ১৪৪টি আবেদনের শুনানি গ্রহণ করেছে৷ প্রসঙ্গত, প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের অন্য দুই সদস্য যথাক্রমে বিচারপতি আবদুল নাজির এবং বিচারপতি সঞ্জীব খান্না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top