News Flash

  • Home
  • Uncategorized
  • চন্দ্রযান-৩ মিশনের কাজ শুরু হয়েছে, দ্রুত গতিতে চলছে : কে শিবন
Image

চন্দ্রযান-৩ মিশনের কাজ শুরু হয়েছে, দ্রুত গতিতে চলছে : কে শিবন

বেঙ্গালুরু, ২২ জানুয়ারি (হি.স.): চন্দ্রযান-৩ মিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কাজ চলছে দ্রুত গতিতে| বুধবার এই সুখবর দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান কে শিবন| বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসরো-র চেয়ারম্যান জানিয়েছেন, ‘চন্দ্রযান-৩ মিশনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে কাজ চলছে|’ এছাড়াও গগণায়ন মিশন প্রসঙ্গে  ইসরো-র চেয়ারম্যান বলেছেন, ‘৪ জন মহাকাশচারীকে বাছাই করা হয়েছে এবং চলতি মাসের শেষেই প্রশিক্ষণের জন্য রাশিয়ায় যাবেন তাঁরা| ১৯৮৪ সালে, রাশিয়ান মডিউলে উড়ে গিয়েছিলেন রাকেশ শর্মা| কিন্তু, এবার ভারতীয় মডিউলেই উড়ে যাবেন ভারতীয় মহাকাশচারীরা|’

এদিন বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে ইসরো চেয়ারম্যান বলেছেন, ‘মহাকাশে শুধুমাত্র মানুষকে পাঠানোই গগণায়ন মিশনের লক্ষ্য নয়, এই মিশন দীর্ঘমেয়াদী জাতীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ প্রদান করবে|’ কে শিবন আরও বলেছেন, ‘আমরা প্রত্যেকেই জানি, বৈজ্ঞানিক আবিষ্কার, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তির উন্নয়ন এবং যুব সমাজকে অনুপ্রাণিত করাই প্রতিটি দেশের প্রধান লক্ষ্য| সমস্ত উদ্দেশ্য পূরণের লক্ষ্যে মহাকাশে মানুষ পাঠানোই নিখুঁত প্ল্যাটফর্ম|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top