News Flash

  • Home
  • Uncategorized
  • যে পূর্ণতা পাওয়ার লক্ষ্যে পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছিল ত্রিপুরা, ৪৮ বছরেও তা অর্জিত হয়নি : মুখ্যমন্ত্রী
Image

যে পূর্ণতা পাওয়ার লক্ষ্যে পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছিল ত্রিপুরা, ৪৮ বছরেও তা অর্জিত হয়নি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জানুয়ারি (হি. স.) : যে পূর্ণতা পাওয়ার লক্ষ্যে ১৯৭২ সালে ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছিল, ৪৮ বছরেও তা অর্জিত হয়নি৷ মঙ্গলবার পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানে এভাবেই আক্ষেপ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর দাবি, এতদিন পূর্ণতা অর্জনে বিভিন্ন ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷

মুখ্যমন্ত্রীর কথায়, পরিবর্তন হয়েছে ত্রিপুরায়৷ পূর্ণরাজ্য গঠিত হওয়ার দীর্ঘ সময় পরও যে ক্ষেত্রগুলিতে পূর্ণতা অর্জন করা যায়নি, মাত্র ২২ মাসের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে একশো শতাংশ সফলতা এসেছে৷ কোনও কোনও ক্ষেত্রে সফলতার হার একশো শতাংশের কাছাকাছি৷ তাঁর দাবি, ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য সব ধরনের প্রয়াস নেওয়া হয়েছে৷ শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, যোগাযোগ, শিল্প, অর্থনৈতিক স্বনির্ভরতা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের মধ্য দিয়ে ত্রিপুরাকে দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, ই-পিডিএস ব্যবস্থায় বর্তমান সরকারের সফলতা ১০০ শতাংশ৷ ডিজিটালাইজেশনের মাধ্যমে রাজ্যের শেষপ্রান্তে বসবাসকারী ব্যক্তির কাছেও গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দেওয়া হচ্ছে৷ এক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা প্রথম এবং সারা দেশের নিরিখে তৃতীয় রাজ্য৷ তাঁর বক্তব্য, শিক্ষা দফতরে গুণগত শিক্ষার ওপর জোর দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় প্রশ্নপত্রের মাধ্যমে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ আগে শুধু দশম ও দ্বাদশ শ্রেণির জন্য এই ব্যবস্থা চালু ছিল৷ এক্ষেত্রেও সফলতার হার একশো শতাংশ৷ এছাড়াও আধার কার্ড প্রদান, জনধন অ্যাকাউন্ট, সৌভাগ্য যোজনায় বিদ্যুতায়ন, ই-গেজেট, ই-চালান ইত্যাদি ক্ষেত্রেও ১০০ শতাংশ সফলতা অর্জন করেছে রাজ্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top