News Flash

  • Home
  • Uncategorized
  • আগামীকাল সর্বোচ্চ আদালতে সিএএ-শুনানি, ‘টোটাল শাটডাউন’-এর ডাক অসম-সহ উত্তরপূর্বের সব বিশ্ববিদ্যালয়ে
Image

আগামীকাল সর্বোচ্চ আদালতে সিএএ-শুনানি, ‘টোটাল শাটডাউন’-এর ডাক অসম-সহ উত্তরপূর্বের সব বিশ্ববিদ্যালয়ে

গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : আগামীকাল ২২ জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালতে নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ)-এর বিরুদ্ধে দাখিলকৃত আবেদনগুলোর ওপর শুনানি গ্রহণ। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের সকল বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম অচল করতে ‘টোটাল শাটডাউন’-এর ডাক দিয়েছে এই আইনের বিরুদ্ধাচরণকারী ছাত্রসমাজ।

আগামীকাল বুধবার নাগরিকত্ব (সংশোধিত) আইন-এর বৈধতার প্ৰশ্নে সৰ্বোচ্চ আদালতে দাখিলকৃত আবেদনগুলোর শুনানি গ্ৰহণ করা হবে। এই আইনকে যদি বৈধ বলে রায় দেওয়া হয়, তা-হলে এর বলে জাতি ধ্বংস হয়ে যাবে। এই ধারণা করে এর প্রতিবাদে উত্তর-পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয় ছাত্ৰসমাজ ঘোষণা করেছে, আগামীকাল এই অঞ্চলের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্ত সকল মহাবিদ্যালয়ের যাবতীয় পঠনপাঠন, কাজকর্ম ‘টোটাল শাটডাউন’ অৰ্থাৎ ‘সম্পূৰ্ণ বন্ধ’ থাকবে। এক বিবৃতি জারি করে উত্তর-পূৰ্বাঞ্চল বিশ্ববিদ্যালয় ছাত্ৰসমাজ আশা ব্যক্ত করেছে, শুনানিকালে সুপ্রিমকোর্ট উত্তর-পূৰ্বাঞ্চলের খিলঞ্জিয়া (ভূমিপুত্র) জনসাধারণের ওপর ‘সিএএ’-র ধ্বংসাত্মক প্ৰভাব পড়বে বলে যে দাবি করা হচ্ছে, সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

সম্পূৰ্ণ বন্ধ-এর আওতায় পড়বে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়, মেঘালয়ের শিলঙে অবস্থিত নৰ্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, তেজপুর বিশ্ববিদ্যালয়, অসম মহিলা বিশ্ববিদ্যালয়, অসম কৃষি বিশ্ববিদ্যালয়, নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়, রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয় এবং অরুণাচল প্রদেশের ইটানগরে অবস্থিত নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনলজি (নেরিস্ট)।

উল্লেখ্য, সিএএ-র বিরোধিতা এবং  এর বৈধতা সম্পর্কে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিল সারা অসম ছাত্র সংস্থা (আসু), ইন্ডিয়ান মুসলিম লিগ, কংগ্ৰেস নেতা জয়রাম রমেশ, আরজেডি নেতা মনোজ ঝা, তৃণমূল কংগ্ৰেসের সাংসদ মহুয়া মৈত্ৰ, এআইএমআইএম-প্রধান সাংসদ আসাউদ্দিন ওয়েসি-সহ প্রায় হাজারখানেক ব্যক্তি ও সংগঠন। এর পর এই সব আবেদনের ওপর শুনানির দিন ২২ জানুয়ারি নির্ধারণ করেছিল সর্বোচ্চ আদালত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top