News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে একাংশ মানুষ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করছেন : বিজেপি
Image

ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে একাংশ মানুষ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করছেন : বিজেপি

আগরতলা, ১৯ জানুয়ারি (হি. স.) : ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে একাংশ মানুষ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করছে। অন্তত, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় এমনটাই মনে হচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধীদের এইভাবেই বিঁধলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যী।

ত্রিপুরার রাজ্ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন, শাসক জোট আইপিএফটি সহ বিভিন্ন অ-বিজেপি জনজাতি রাজনৈতিক দল নাগরিকত্য(সংশোধনী) আইনের বিরোধিতায় ক্রমাগত আন্দোলন জারি রেখেছে। এমনকি, তাঁরা ওই আইনের বিরোধিতায় ত্রিপুরাকে স্তব্ধ করে দেওয়ার প্রয়াস নিয়েছিল। অথচ, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের সিদ্ধান্তে তারাই কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছেন।

নবেন্দুবাবু বলেন, ব্রু শরণার্থীদের দুই দশকের অধিক সময় ধরে চলমান সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হয়েছে। কিন্তু, পূর্বতন সরকার সুযোগ থাকলেও সমাধানের উদ্যোগ নেয়নি। তাঁর দাবি, বর্তমান সরকার ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। ওই প্রস্তাবের ভিত্তিতে ব্রু শরণার্থীদের স্থায়ী সমাধানে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে।

তাঁর কটাক্ষ, এখন কয়েকজন ব্যক্তি স্বার্থ উদ্ধারে প্রচারে নেমেছেন। ব্রু শরণার্থীদের পুনর্বাসনে কৃতিত্ব জাহিরে নেমে পড়েছেন। তাঁর বক্তব্য, ত্রিপুরায় বোঝা বাড়বে তাই তাঁরা নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করছেন। অথচ, ব্রু শরণার্থীদের পুনর্বাসন ত্রিপুরায় হোক তা তাঁরা চাইছিলেন। তাঁর দাবি, ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ওই সমস্যার স্থায়ী সমাধান হয়েছে।

নবেন্দু বিদ্রুপ করে বলেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে একাংশ মানুষ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করছেন। আসলে তাঁরা নিজেদের অস্তিত্বের জানান দিতে চাইছেন। রাজনৈতিক লাভালাভের প্রশ্নেই একাংশ স্বার্থান্বেষী মহল ওই অবস্থান নিয়েছেন, তোপ দাগেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top