News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানকে ফের শ্রেষ্ঠ করে তুলুন, টুইট করে আর্জি ডোনাল্ড ট্রাম্পের
Image

ইরানকে ফের শ্রেষ্ঠ করে তুলুন, টুইট করে আর্জি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ১৮ জানুয়ারি (হি.স.): ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কম্যান্ডার জেনারেল কাসেম সুলেইমানির মৃত্যুর পর থেকেই আমেরিকা-ইরান সম্পর্ক রীতিমতো তলানিতে ঠেকেছে। এমতাবস্থায় ইরানের নেতাদের প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদন, ‘ইরানকে ফের শ্রেষ্ঠ করে তুলুন।’ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে লিখেছেন, ‘ইরানের মহান মানুষ-যাঁরা আমেরিকাকে ভালবাসেন-তাঁদের এমন একটি সরকার প্রাপ্য, যা তাঁদের স্বপ্ন অর্জন সহায়তা করবে। ইরানকে ধ্বংসের দিকে পরিচালিত করার পরিবর্তে, নেতাদের উচিত সন্ত্রাস ত্যাগ করা এবং ইরানকে ফের শ্রেষ্ঠ উন্নীত করা!’

প্রসঙ্গত, ইরানের সুপ্রিম নেতা খামেনেই-এর একটি টুইটের প্রেক্ষিতে এই টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনেই টুইট করে লিখেছিলেন, ‘অসৎ মার্কিন সরকার বারবার বলেছে যে তাঁরা ইরানি জনগণের পাশে দাঁড়িয়ে আছে। তাঁরা মিথ্যা বলছে। ইরানি জনগণের পাশে দাঁড়িয়ে থাকার অর্থ বিষাক্ত ছুরি দিয়ে তাদের হৃদয়ে ছুরিকাঘাত করা। অবশ্যই, আপনি এখনও পর্যন্ত এটি করতে ব্যর্থ হয়েছেন, এবং আপনি অবশ্যই ব্যর্থ হতে থাকবেন।’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top