News Flash

  • Home
  • Uncategorized
  • দুধের উৎপাদন বৃদ্ধি করে কর্মসংস্থানের পরিকল্পনা ত্রিপুরা সরকারের : মন্ত্রী সান্ত্বনা চাকমা
Image

দুধের উৎপাদন বৃদ্ধি করে কর্মসংস্থানের পরিকল্পনা ত্রিপুরা সরকারের : মন্ত্রী সান্ত্বনা চাকমা

আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : দুধের উৎপাদন বৃদ্ধি করে বহিঃরাজ্যের ডেয়ারি কোম্পানির সহায়তায় রাজ্যে শিল্প স্থাপনের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী সান্ত্বনা চাকমা শুক্রবার রাজ্য বিধানসভায় বিধায়ক সুশান্ত চৌধুরীর এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন৷

এ সম্পর্কে বিধায়ক শংকর রায়ের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী চাকমা জানান, রাজ্যে বর্তমানে ক্রেতা সাধারণের কাছে দুধ বিক্রির জন্য একটি ডেয়ারি প্ল্যান্ট আছে৷ এছাড়া রাজ্য সরকার বেসরকারি ডেয়ারি কোম্পানির সহায়তায় উত্তর জেলার ধর্মনগরে গড়ে ওঠা ডেয়ারি উত্তরায়ন কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করেছে৷

একই সঙ্গে ধলাই জেলার কমলপুরে একটি বেসরকারি ডেয়ারি প্ল্যান্ট গড়ে উঠেছে৷ শীঘ্রই এই প্ল্যান্টের প্রক্রিয়াজাত দুগ্ধ বাজারজাত করার পরিকল্পনা নেওয়া হয়েছে জানান মন্ত্রী সান্ত্বনা৷ বিধায়ক সুদীপ রায়বর্মণের অন্য এক প্রশ্নের উত্তরে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী জানান, ত্রিপুরায় ৪,৫৬,৫৩০টি পরিবার পশুপালনের সঙ্গে যুক্ত এবং রাজ্যে দুগ্ধবতী গাভি রয়েছে ১,৮২,৭৬২টি৷ কেন্দ্রীয় সরকারের প্রকাশিত ২০-তম লাইভস্টক সেন্সাস (প্রভিশনাল) অনুযায়ী এই তথ্য দেওয়া হয়েছে৷ তিনি জানান, বর্তমানে গোমতি কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়নকে ২,৪৬৪টি পরিবার দুধ সরবরাহ করে থাকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top