News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ-কে অসাংবিধানিক ঘোষণা করা হোক, সুপ্রিম কোর্টে মামলা কেরল সরকারের
Image

সিএএ-কে অসাংবিধানিক ঘোষণা করা হোক, সুপ্রিম কোর্টে মামলা কেরল সরকারের

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রেক্ষিতে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ জারি রয়েছে| ঘটছে হিংসাত্মক ঘটনাও| এবার সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেরল সরকার| মঙ্গলবার সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে পিনারাই বিজয়ন সরকার জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন ভারতীয় সংবিধানের ১৪, ২১ এবং ২৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনকারী| তাই সংশোধিত নাগরিকত্ব আইনকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করা হোক| কেরল সরকার আরও জানিয়েছেন, সিএএ ধর্মনিরপেক্ষতার মৌলিক নীতিরও বিরুদ্ধে|

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেই কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে সিএএ বাতিলের প্রস্তাব পাশ করিয়ে নিয়েছিল পিনারাই বিজয়ন সরকার| মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, কেরলে কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না তিনি| শুধুমাত্র কেরল সরকার নয়, সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অনেকেই| প্রত্যেকের একটাই অনুরোধ, সিএএ-কে ‘অসাংবিধানিক’ ঘোষণা করা হোক|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top