News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে পৃথক স্থানে প্রবল তুষারধস, ৩ জন সেনা জওয়ান-সহ মৃত্যু ৮ জনের
Image

কাশ্মীরে পৃথক স্থানে প্রবল তুষারধস, ৩ জন সেনা জওয়ান-সহ মৃত্যু ৮ জনের

শ্রীনগর, ১৪ জানুয়ারি (হি.স.): তুষারধস ফের কেড়ে নিল প্রাণ| জম্মু ও কাশ্মীরের পৃথক স্থানে তুষারধসে প্রাণ হারালেন ৩ জন সেনা জওয়ান এবং ৫ জন সাধারণ নাগরিক| মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর মাছিল সেক্টরে ভারতীয় সেনবাহিনীর ছাউনিতে তুষারধস নামে| বরফের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ৩ জন সেনা জওয়ান| এছাড়াও একজন সেনা জওয়ানের কোনও খোঁজ পাওয়া যায়নি| তুষারধসের নীচে চাপা পড়েছিলেন ৫ জন জওয়ান| প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে একজন সেনা জওয়ানকে| তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

এছাড়াও সোমবার রাত ৮.৩০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের নৌগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে তুষারধস নামে| মোতায়েন ছিলেন ৭ জন বিএসএফ জওয়ান| তত্ক্ষণাত্ শুরু হয় উদ্ধারকাজ, প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ৬ জন জওয়ানকে| তবে, একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি| বিএসএফ সূত্রের খবর, ওই জওয়ানের খোঁজ চলছে|

অপর তুষারধসের ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার গগনগীর এলাকায়| সোমবার রাতে গগনগীর এলাকায় একটি গ্রামে তুষারধস নামে| সেই সময় হেঁটে যাচ্ছিলেন ৫ জন সাধারণ নাগরিক| বরফের নীচে চাপা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| এসএসপি গান্ডেরবাল কে এম পোসওয়াল জানিয়েছেন, ‘প্রথমে তুষারধস নামে কোলানের কাছে রাইসনে, ১২ জনকে উদ্ধার করা হয়| এরপর কোলানের খাউসের কাছে ধস নামে, ৫ জনের মৃত্যু হয়েছে| সারারাত উদ্ধারকাজ চালানোর পর ৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top