News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থনৈতিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ত্রিপুরা : মুখ্যমন্ত্রী
Image

অর্থনৈতিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ত্রিপুরা : মুখ্যমন্ত্রী

বিলোনিয়া (ত্রিপুরা), ১২ জানুয়ারি (হি.স.) : রাজ্য সরকারের জনকল্যাণমুখী কর্মসূচি রূপায়ণের ফলে অর্থনৈতিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ত্রিপুরা৷ রবিবার দুপুরে বিলোনীয়া পুরাতন টাউন হল-এ দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক জাতীয় সেবা প্রকল্প উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই দাবি করেছেন৷ তিনি জোর গলায় বলেন, তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার প্রথম থেকেই কাজ করছে৷ মানুষের অর্থনৈতিক মানোন্নয়নের পাশাপাশি রাজ্যে গুণগত শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিয়েছে সরকার৷

এদিন তিনি বলেন, গুণগত শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েই এনসিইআরটি পাঠ্যক্রম ত্রিপুরায় চালু করেছে৷ ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে জাতীয় মানের স্তরে নিয়ে যেতেই সরকার এই উদ্যোগ নিয়েছে বলে দাবি তাঁর৷ তিনি বলেন, এনসিইআরটি পাঠ্যক্রম চালুর পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুলে একই সময়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়াও চালু হয়েছে৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এনসিইআরটি সিলেবাস চালু হওয়ার ফলে অদূর ভবিষ্যতে রাজ্যে বহুসংখ্যক গুণগত মানসম্পন্ন ছাত্রছাত্রী বেড়িয়ে আসবে এবং ত্রিপুরা শুধুমাত্র উত্তর-পূর্বাঞ্চলেই নয় সারা দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে৷

মুখ্যমন্ত্রী আরও বলেন, আজ স্বামীজির শুভ জন্মদিন৷ তাঁর জন্মদিনকে আমরা যুবদিবস হিসেবে পালন করি৷ এনএসএস দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে নানা সমাজসেবামূলক কাজ করছে৷ রাজ্যে প্রায় ৩৬ হাজার এনএসএস সদস্য রয়েছেন৷ তাঁরা নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজে যোগদান করেন৷ রক্তদানের মতো মহৎ কাজেও তাঁরা এগিয়ে এসেছেন৷ তিনি এনএসএস সদস্যদের কাছে এইসব সমাজসেবামূলক কাজ জারি রাখার আহ্বান জানিয়েছেন৷

উল্লেখ্য, দক্ষিণ ত্রিপুরা জেলার ৫৪টি এনএসএস ইউনিটের ৩৫০ জন ছাত্রছাত্রী দক্ষিণ জেলাভিত্তিক জাতীয় সেবা প্রকল্প উৎসবে অংশ নেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বিলোনিয়া পুরাতন টাউন হল প্রাঙ্গণে ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশনের মেগা আয়ুষ স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন৷ তিনি বিলোনিয়া টাউন হল-এ উদ্বোধকের ভাষণে আরও বলেন, সাব্রুমে গড়ে তোলা হবে স্পেশাল ইকোনমিক জোন ও লজিস্টিক হাব৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top