News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিন্স উইলিয়ম এবং প্রিন্স হ্যারির অশান্তি মেটাতে এবার ব্রিটেনের রানির হস্তক্ষেপ
Image

প্রিন্স উইলিয়ম এবং প্রিন্স হ্যারির অশান্তি মেটাতে এবার ব্রিটেনের রানির হস্তক্ষেপ

বাকিংহাম, ১২ জানুয়ারি (হি.স.) : পারিবারিক অশান্তি মেটাতে এবার মাঠে নামলেন ব্রিটেনের রানি। বাকিংহাম প্যালেস সূত্রে খবর, দ্বন্দ্ব মেটাতে সোমবার বৈঠকে বসবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই বৈঠকে প্রিন্স চার্লস-সহ উপস্থিত থাকবেন প্রিন্স উইলিয়ম ও প্রিন্স হ্যারিও। কানাডা থেকে ভিডিও কল করে বৈঠকে অংশ নেবেন মেগান মর্কেলও। মনে করা হচ্ছে, এই বৈঠকে রাজ পরিবারের সমস্যার সমাধান উঠে আসবে। তবে বৈঠক নিয়ে বিরোধী মতও শোনা যাচ্ছে। রাজ পরিবার ঘনিষ্ঠ একাংশের মতে, এই বৈঠকে আদপে হ্যারি ও মেগানের পরিবার রাজ-পরিচয় ছাড়ার প্রক্রিয়া নি্য়ে আলোচনা হতে পারে। সম্প্রতি রাজ পরিচয় ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল। তাঁদের এই সিদ্ধান্তের জেরে নড়েচড়ে বসেছে রাজ পরিবার।

চার্লস-ডায়নার দুই ছেলে প্রিন্স উইলিয়ম এবং প্রিন্স হ্যারির মধ্যে সদ্ভাব বিশেষ না থাকলেও, কোনও শত্রুতা সেভাবে চোখে পড়েনি। তবে রাজপরিবার ঘনিষ্ঠদের অনেকর মতেই, প্রিন্স হ্যারির বিয়ের পর মেগান মর্কেল তাঁদের পরিবারে পা রাখতেই নাকি সমস্ত কোন্দলের শুরু। দুই ভাইয়ের পরিবারে এমনই দ্বন্দ্ব যে মুখ দেখাদেখি পর্যন্ত একটা সময় বন্ধ হয়ে যায়। সেই বিবাদ থামাতে আসরে নামেন স্বয়ং রানি। কিন্তু শেষপর্যন্ত ভাঙন ঠেকানো গেল না। প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেল বাড়ি থেকে বেরিয়েই গেলেন। বাকিংহাম প্যালেস থেকে একটি বিবৃতি দিয়ে তাঁরা জানিয়েছেন যে প্রচারের আলো থেকে সরে আসতে তাঁদের অনেক লড়তে হচ্ছে। অনেক নেতিবাচক খবরাখবর হচ্ছে তাঁদের ঘিরে, যা তাঁদের জীবনে প্রভাব ফেলছে। রাজ পরিবার সূত্রে খবর, গোটা ঘটনা সম্পর্কে পরিবারের বাইরে কথা বলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খোদ রানি নিজের বিশ্বস্ত আধিকারিকদের মধ্যস্থতার দ্বায়িত্ব দিয়েছেন। প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির সঙ্গে তাঁদের বৈঠক করার কথা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top