News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বিজেপি-র নয়া সভাপতির নাম ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণা হবে
Image

ত্রিপুরা বিজেপি-র নয়া সভাপতির নাম ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণা হবে

আগরতলা, ১১ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় বিজেপি-র নয়া সভাপতির নাম ১৫ জানুয়ারির মধ্যেই ঘোষণা হবে। সূত্রের খবর, সেই লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে। বিজেপি প্রদেশ সভাপতির দৌড়ে সাতজন রয়েছেন। তাঁদের মধ্য থেকে একজন নয়া সভাপতি নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বরের মধ্যে ত্রিপুরায় বিজেপি-র নতুন সভাপতি নির্বাচনের সূচি স্থির হয়েছিল। কিন্তু, এখন পর্যন্ত তা সম্ভব হয়ে উঠেনি। এদিকে, বিজেপি হাইকমান্ড ১৫ জানুয়ারির মধ্যে সমস্ত রাজ্যে সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। সে-ক্ষেত্রে ত্রিপুরায়ও নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তোড়জোড় শুরু হয়েছে।

ইতিমধ্যে রাজ্যে বুথস্তর, মণ্ডল এবং জেলা সভাপতি নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করেছে বিজেপি। শুধু সিপাহিজলা জেলা সভাপতি এখানও নির্বাচিত হননি। বিজেপি সূত্রের দাবি, প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে একজন জেলা সভাপতি নির্বাচন সম্পন্ন না হলেও অসুবিধার কিছু নেই। সূত্রের বক্তব্য, ১৫ জানুয়ারির মধ্যেই ত্রিপুরায় নয়া বিজেপি সভাপতি নির্বাচিত হচ্ছেন।

এদিকে, বিজেপি-র প্রদেশ সভাপতির দৌড়ে রয়েছেন সাতজন প্রার্থী। তাঁদের মধ্যে রাজীব ভট্টাচার্য, মানিক সাহা, প্রতিমা ভৌমিক, তাপস ভট্টাচার্য, টিঙ্কু রায়, সুজিত ব্যানার্জি এবং নবেন্দু ভট্টাচার্য। তাঁদের মধ্যেই একজন নয়া সভাপতি নির্বাচিত হবেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top