News Flash

  • Home
  • Uncategorized
  • ফের প্রিয়ঙ্কাকে এক হাত নিলেন মায়াবতী
Image

ফের প্রিয়ঙ্কাকে এক হাত নিলেন মায়াবতী

লখনউ, ১১ জানুয়ারি (হি.স.) :  শতাধিক শিশুর মৃত্যুর দুঃখজনক ঘটনাকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ করে ফের প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে একহাত নিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী | ব্যক্তিগত সফরে রাজস্থানে গেলেও রাজ্যের কোটায় সরকারি হাসপাতালে না যাওয়ার প্রসঙ্গ তুলে শনিবার টুইটারে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে আক্রমণ করেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ।

শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে প্রিয়ঙ্কা জয়পুরে গিয়েছিলেন।কিন্তু এই ব্যক্তিগত সফরে রাজস্থানে কোটায় সরকারি হাসপাতালে না যাওয়ার প্রসঙ্গ তুলে এদিন টুইট করে এদিন প্রিয়ঙ্কার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মায়াবতী | টুইটারে তিনি লেখেন,  ‘এই কংগ্রেস নেত্রী কুম্ভীরাশ্রু বিসর্জনের জন্য নিয়মিত উত্তরপ্রদেশে আসেন। কিন্তু রাজস্থানে তাঁর ব্যক্তিগত সফরে কোটায় মৃত শিশুদের মায়েদের চোখের জল মোছার জন্য সামান্য সময় দেওয়ার কথা ভাবলেন না তিনি। অথচ তিনিও একজন মা। এটা খুবই দুর্ভাগ্যজনক’।

মায়াবতীর দাবি, কংগ্রেস, বিজেপি বা অন্যদলের মত বিএসপি সস্তা রাজনীতি করতে কোনও ইস্যুতে দুমুখো অবস্থান নেয় না। মায়াবতী বলেছেন, ‘এমন একটা পরিস্থিতি অন্যান্য দলগুলির মত কংগ্রেসও নিজেদের বদলাতে প্রস্তুত নয় এবং এর সাম্প্রতিক উদাহরণ কংগ্রেস শাসিত রাজস্থানের কোটা হাসপাতালে সরকারি অবহেলার কারণে এতগুলি শিশুর মৃত্যু’।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top