News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পশ্চিম ইন্দোনেশিয়ায় ৬.২ তীব্রতার কম্পন, সুনামির সম্ভাবনা নেই
Image

উত্তর-পশ্চিম ইন্দোনেশিয়ায় ৬.২ তীব্রতার কম্পন, সুনামির সম্ভাবনা নেই

জাকার্তা, ৭ জানুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল| মঙ্গলবার তীব্র ভূকম্পন অনুভূত হয় সুমাত্রার পশ্চিমে সিমেউলুয়ে আইল্যান্ডের উপকূল থেকে ২০ কিলোমিটার দূরে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২| শক্তিশালী ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| সুনামির সতর্কতাও জারি করা হয়নি| তবে, বেশ কয়েকটি ঘর-বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে| ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে মানুষজন ঘর-বাড়ি থেকে বেরিয়েও রাস্তায় এসে দাঁড়ান|

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএজিএস) জানিয়েছে, মঙ্গলবার ৬.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সিনাবাঙ শহর থেকে ১৭ কিলোমিটার (১০ মাইল) দূরে ভূপৃষ্ঠের মাত্র ২০ কিলোমিটার গভীরে| শক্তিশালী ভূকম্পন সত্ত্বেও সুনামির সতর্কতা জারি করা হয়নি| তবে, বেশ কয়েকটি ঘর-বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top