News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্ন আদালতে ৫ জন এপিপি নিয়োগ বাতিল করল হাইকোর্ট
Image

নিম্ন আদালতে ৫ জন এপিপি নিয়োগ বাতিল করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ নিম্ন আদালতে ৫ জন এপিপি নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট৷ সাথে মেধা তালিকায় বাছাই হওয়া দুই জন প্রার্থীকে দুই মাসের মধ্যে এপিপি পদে নিয়োগের জন্য ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে আদালত৷ হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ত্রিপুরা সরকার, জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক৷


২০১৮ সালের মে মাসে গোমতী জেলা শাসক নিম্ন আদালতে এপিপি নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছিলেন৷ কিন্তু নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় বাছাই করা প্রার্থীদের সুযোগ দেওয়া হয়নি৷ এই অভিযোগ এনে ত্রিপুরা হাইকোর্টে রিট মামলা করেছিলেন দুই আইনজীবী বাপি দে এবং জয়েস দে৷ এ-বিষয়ে মামলাকারীর আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, মেধা তালিকার ভিত্তিতে বাছাই তালিকা তৈরি করে এপিপি নিয়োগের নিয়ম রয়েছে৷ সে মোতাবেক তাঁর মক্কেল বাপি দে এবং জয়েস দে মেধা তালিকায় ১ ও ২ নম্বরে রয়েছেন৷ তাঁর কথায়, গোমতী জেলা শাসক আইন দফতরের কাছে তাঁদের নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন৷ কিন্তু, নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে সমস্ত নিয়ম নীতি উলঙ্ঘন করে মেধা তালিকায় নীচের সারিতে যারা রয়েছেন তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, ওই নিয়োগের ক্ষেত্রে আইন দফতর গোমতী জেলা শাসকের সুপারিশকে অগ্রাহ্য করেছিল৷ মেধা তালিকায় বাছাই হওয়া দুই জনকে বাদ দিয়েই আইন দফতর এপিপি নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছিল৷


পুরুষোত্তম রায় বর্মন বলেন, এপিপি নিয়োগে ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর মক্কেল ত্রিপুরা হাইকোর্টে রিট মামলা করেন৷ পরবর্তী সময়ে উচ্চ আদালতে ওই আবেদনকে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করে৷
ওই মামলা নিয়ে অ্যাডভোকেট জেনারেল আদালতে সওয়াল করেন, এপিপি নিয়োগে ত্রিপুরা সরকার মেধা তালিকা মানতে বাধ্য নয়৷ এক্ষেত্রে যে কাউকে ত্রিপুরা সরকার এপিপি হিসেবে নিয়োগ করতে পারে৷ কিন্তু, আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন যুক্তি তুলে ধরে বলেন, নিয়োগের ক্ষেত্রে সংবিধানের ১৪ ধারায় স্বেচ্ছাচারী হওয়ার কোন সুযোগ নেই৷ এ-ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অবলম্বন করতেই হবে৷ নিয়োগের ক্ষেত্রে নিয়ম অগ্রাহ্য করা যাবে না৷


এদিন রায় ঘোষনার পর পুরুষোত্তম রায় বর্মন বলেন, আদালতে সরকার পক্ষের কোন বক্তব্যই টিকেনি৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ উদয়পুর নিম্ন আদালতে ৫ জন এপিপি-র নিয়োগ বাতিল করে দেন৷ সাথে মেধা তালিকায় বাছাই দুই জন প্রার্থীকে আগামী ২ মাসের মধ্যে এপিপি পদে নিয়োগের রায় দেন৷
এ-বিষয়ে অ্যাডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক বলেন, ত্রিপুরা সরকার একটি প্যানেল গঠন করে এপিপি নিয়োগ করেছে৷ তাঁর কথায়, এপিপি পদে সমস্ত নিয়োগ চুক্তিভিত্তিক হয়ে থাকে৷ সেক্ষেত্রে মেধা তালিকা মেনে নিয়োগ দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই৷ তাই, ত্রিপুরা সরকার হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top