News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্যোগ মোকাবিলায় ত্রিপুরা-সহ দেশের সাতটি রাজ্যকে ৫৯০৮.৫৬ কোটি টাকা অতিরিক্ত সহায়তা
Image

দুর্যোগ মোকাবিলায় ত্রিপুরা-সহ দেশের সাতটি রাজ্যকে ৫৯০৮.৫৬ কোটি টাকা অতিরিক্ত সহায়তা

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : দুর্যোগ মোকাবিলা খাতে অসম, ত্রিপুরা-সহ দেশের সাতটি রাজ্যকে বিশেষ তহবিল বরাদ্দে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্য উচ্চস্তরীয় কমিটি দেশের সাতটি রাজ্যকে বন্যা, ভূমিধস এবং বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির জন্য অতিরিক্ত ৫,৯০৮ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ অসম, ত্রিপুরা, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ ওই খাতে অতিরিক্ত অর্থ সাহায্য পাবে৷


২০১৯ সালে দক্ষিণ পশ্চিম বর্ষা মরশুমে বন্যা, ভূমিধস এবং মেঘ ফেটে বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত সাটি রাজ্যের ক্ষয়ক্ষতির জন্য সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক উচ্চস্তরের বৈঠকে বসেন৷ ওই বৈঠকে উচ্চস্তরীয় কমিটি সাতটি রাজ্যকে ক্ষয়ক্ষতির জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তায় অনুমোদন দিয়েছে৷ কেন্দ্রীয় দুযর্োগ মোকাবিলা তহবিল থেকে অতিরিক্ত ৫,৯০৮ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ করা হবে৷ এতে অসম ৬১৬ কোটি ৬৩ লক্ষ টাকা, ত্রিপুরা ৬৩ কোটি ৩২ লক্ষ টাকা, হিমাচলপ্রদেশ ২৮৪ কোটি ৯৩ লক্ষ টাকা, কর্ণাটক ১,৮৬৯ কোটি ৮৫ লক্ষ টাকা, মধ্যপ্রদেশ ১,৭৪৯ কোটি ৭৩ লক্ষ টাকা, মহারাষ্ট্র ৯৫৬ কোটি ৯৩ লক্ষ টাকা এবং উত্তরপ্রদেশ ৩৬৭ কোটি ১৭ লক্ষ টাকা পাবে৷


ইতিপূর্বে কেন্দ্রীয় সরকার চারটি রাজ্যকে ৩,২০০ কোটি টাকা অন্তর্বর্তী আর্থিক সহায়তা প্রদান করেছিল৷ এতে কর্ণাটক ১,২০০ কোটি টাকা, মধ্যপ্রদেশ ১,০০০ কোটি টাকা, মহারাষ্ট্র ৬০০ কোটি টাকা এবং বিহার ৪০০ কোটি টাকা পেয়েছিল৷ তার অতিরিক্ত ২০১৯-২০ অর্থবছর-সহ এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেশের ২৭টি রাজ্যকে রাজ্য দুযর্োগ মোকাবিলা তহবিলের কেন্দ্রীয় শেয়ার থেকে ৮,০৬৮ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করেছিল৷


প্রসঙ্গত, আজকের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, অর্থমন্ত্রক, কৃষিমন্ত্রক এবং নীতি আয়োগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top