News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি ভোটের নির্ঘণ্ট ঘোষণা : এক দফায় ভোট ৮ ফেব্রুয়ারি, ফলপ্রকাশ ১১ ফেব্রুয়ারি
Image

দিল্লি ভোটের নির্ঘণ্ট ঘোষণা : এক দফায় ভোট ৮ ফেব্রুয়ারি, ফলপ্রকাশ ১১ ফেব্রুয়ারি

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): বহু দিনের প্রতীক্ষার অবসান| দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা| সোমবার বিকেল ৩.৩০ মিনিট নাগাদ সাংবাদিক বৈঠক করে দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা| দিল্লির ৭০টি বিধানসভা আসনে এক দফায় ভোটগ্রহণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি| ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ১১ ফেব্রুয়ারি|

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন, ২০২০ সালের ৬ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে মোট ভোটারের সংখ্যা ১,৪৬,৯২,১৩৬ জন| আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে দিল্লি বিধানসভার মেয়াদ| দিল্লিতে মোট ১৩,৭৫০টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ| ভোটের দিনক্ষণ ঘোষণার পরই দিল্লিতে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি| মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, দিল্লির মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারের সঙ্গেও আলাদা করে বৈঠক করা হয়েছে| পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গেও বৈঠক হয়েছে দফায় দফায়| দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে| উল্লেখ্য, দিল্লিতে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি| সেবার ৭০টি আসনের মধ্যে আম আদমি পার্টি জিতেছিল ৬৭টি আসনে| বাকি তিনটি পেয়েছিল বিজেপি| কংগ্রেস কোনও আসনে জেতেনি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top