News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ এর প্রতিবাদে যৌথ ফোরাম আগরতলায় মিছিল করবে ৭ জানুয়ারী
Image

সিএএ এর প্রতিবাদে যৌথ ফোরাম আগরতলায় মিছিল করবে ৭ জানুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আগামী সাত জানুয়ারী আগরতলায় র্যালী সংগঠিত করবে যৌথ ফোরাম৷ জয়েন্ট মোভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অমান্ডমেন্ট অ্যাক্ট এর পক্ষ থেকে রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়েছে৷
সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যৌথ ফোরামের আহ্বায়ক অন্থনি দেববর্মা, আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খল সহ অন্যান্যরা৷ যৌথ ফোরামের তরফ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভূমিকায় তারা অসন্তুষ্ট৷

যৌথ ফোরামের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার ফলে ত্রিপুরায় উপজাতি অংশের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এন্থনি দেববর্মা আরও জানান, ৯-১১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বিভিন্ন সংগঠন বিশেষ করে রাজনৈতিক ও ছাত্র সংগঠনের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে৷ পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ১১ ডিসেম্বর আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন এবং আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে বৈঠকের ব্যবস্থা করবেন৷


সেই মোতাবেক যৌথ ফোরামের এক প্রতিনিধি দল ১২ ডিসেম্বর দিল্লীতে পার্লামেন্ট হাউসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করেন৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী জি কে কিষাণও৷ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল আগামী এক সপ্তাহের মধ্যে জয়েন্ট মোভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ এমান্ডমেন্ট অ্যাক্ট এর সাথে চুক্তি করা হবে যাতে ত্রিপুরার উপজাতি অংশের স্বার্থ রক্ষার্থে৷ তারপর এই সময়ের মধ্যে যৌথ ফোরামের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দুই দফায় ১৮ ডিসেম্বর এবং ২ জানুয়ারী দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করার জন্য৷ কিন্তু, আজ পর্যন্ত এই ব্যাপারে কোন সুবজ সংকেত পাওয়া যায়নি বলে জানিয়েছেন এন্থনি দেববর্মা৷


এই অবস্থায় যৌথ ফোরামের তরফ থেকে রাজধানী আগরতলা শহরে একটি শন্তিপূর্ণ র্যালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাত জানুয়ারী আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে এই র্যালী শুরু করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top