News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানের প্রত্যাঘাত, বাগদাদে মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা
Image

ইরানের প্রত্যাঘাত, বাগদাদে মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা

বাগদাদ, ৫ জানুয়ারি (হি.স.) : মার্কিন বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেমানির মৃত্যুর পর থেকে পরিস্থিতি উত্তপ্ত ইরান ও আমেরিকার মধ্যে। সোলেমানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করল ইরান। বাগদাদে মার্কিন সেনাঘাঁটি ও দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা চালাল ইরান। পালটা প্রত্যাঘাতের হুঁশিয়ারি আমেরিকার তরফেও। এই অবস্থায় ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। যে কোনও মুহূর্তে বেঁধে যেতে পারে আমেরিকা এবং ইরানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ।

শনিবার রাতে ইরাকের ‘গ্রিন জোন’-এ রকেট হামলার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এই রকেট হামলা সেখানে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছেই হয়েছে। এছাড়াও ইরাকের মাসুলে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে ইরানের বায়ুসেনা। এই হামলায় মার্কিন সেনাঘাঁটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। আশঙ্কা করা হচ্ছে এই হামলায় অনেক সেনা-জওয়ানের মৃত্যু হয়েছে। যদিও আমেরিকার তরফে এখনও এই হামলার সত্যতা বা হতাহতের ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। সোলেমানির মৃত্যুর পর ইরান বদলা নিতে পারে এই আশঙ্কাতে আগেই সেখানে বসবাসকারী মার্কিন নাগরিক ও কূটনৈতিক ব্যক্তিদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে পেন্টাগন। তার মধ্যেই এই হামলার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে এদিন ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ স্থানে বড়সড় সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরপর তিনটি টুইট করে ট্রাম্প বলেছেন, ইরান কোনও মার্কিন নাগরিক বা আমেরিকার কোনও সম্পত্তির উপর হামলা করলে আমেরিকা পাল্টা হামলা চালাবে। ট্রাম্পের এই হুমকি প্রসঙ্গে সম্পূর্ণ অন্য সুরে টুইট করেছেন প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা কলিন কাল। তিনি বলেছেন, “আমার এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, পেন্টাগন এমন কোনও টার্গেটের তালিকা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেবে, যার মধ্যে ইরানের সংস্কৃতি ও ঐতিহ্যের পক্ষে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে।“ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ দিকে যাচ্ছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top