News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচদিনের নয়, এবার টেস্ট ম্যাচ হবে চারদিনে, ভাবনা আইসিসি’র
Image

পাঁচদিনের নয়, এবার টেস্ট ম্যাচ হবে চারদিনে, ভাবনা আইসিসি’র

লন্ডন, ১ জানুয়ারি (হি.স.) : পাঁচদিনের নয়, এবার টেস্টের দিন কমে দাঁড়াতে পারে চারদিনে। আগামী ২০২৩ থেকে চারদিনের টেস্টকে বাধ্যলতামূলক করে দিতে পারে আইসিসি। ২০২৩ থেকে ২০৩১- এই সময় বৃত্তে চারদিনের টেস্ট চালু করতে চাইছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (আইসিসি)। আইসিসি আসলে আরও বেশি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে। ভারতীয় বোর্ড আবার চাইছে দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যাও বাড়াতে। তাছাড়া বিশ্বজুড়ে টি-২০ টুর্নামেন্ট আরও বেশি করে উঠে আসছে। আর এসবের জন্যে জায়গা ফাঁকা করতেই টেস্ট ক্রিকেটকে চারদিনের করার ভাবনা।

হিসেব কষে দেখা গিয়েছে, ২০১৫ থেকে ২০২৩– এই আট বছর যদি পাঁচের বদলে চারদিনের টেস্ট খেলা হত তা হলে ৩৩৫ দিন ফাঁকা করে ফেলা যেত। আর চারদিনের টেস্ট যে হয়নি, তা নয়। চলতি বছরই চারদিনের একটা টেস্ট ম্যাটচ হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যা ন্ডের মধ্যেয। বছর দু’য়েক আগে জিম্বাবোয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকাও একটা চারদিনের টেস্ট খেলেছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চারদিনের টেস্টের পক্ষে সওয়াল করলেও খোদ অজি অধিনায়ক টিম পেইন বিষয়টির বিরোধিতা করেছেন। এদিকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, গোটা বিষয়টা ভালভাবে দেখতে হবে। এত আগে এনিয়ে মন্তব্য করা যাবে না।

Releated Posts

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top