News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি নিয়ে ক্ষোভ প্রকাশ প্রিয়াঙ্কার
Image

এনআরসি নিয়ে ক্ষোভ প্রকাশ প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : সাধারণ নাগরিকরাই এনআরসি কার্যকর হতে দেবে না বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা জানিয়েছেন, কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়ে দিয়েছিলেন যে নিজ নিজ রাজ্যে তারা এনআরসি জারি করবে না। কয়েকটি রাজনৈতিক দলও একই সিদ্ধান্ত নিয়েছে। জনগণ চাইছে না, তাই এনআরসি জারি করা হবে না।
নাগরিকত্ব সংশোধনী আইনকে সংবিধান বিরুদ্ধ আখ্যা দিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, সিএএ নিয়ে সবার বিরোধিতা করা উচিত। নোটবন্দির মতোই এই আইন সাধারণ মানুষকে হেনস্থা করবে। এই আইনটি ভিত্তিই আইনবিরুদ্ধ।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিরোধী দলগুলি। কিন্তু কেন্দ্রীয় সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top