News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধীজির আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল উপ-রাষ্ট্রপতির
Image

গান্ধীজির আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল উপ-রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : দেশ এবং গোটা বিশ্বের জন্য জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শ ও পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে বলে জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

শনিবার সংসদ চত্বরে রাজ্যসভার জন্য ২০২০ সালের নতুন ক্যালন্ডারের উদ্বোধন করে উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, এবারের ক্যালেন্ডার মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তীর জন্য উৎসর্গকৃত। এবারের ক্যালেন্ডারে গান্ধীজির আদর্শ, বাণীর উদ্ধৃতি ফুটিয়ে তোলা হয়েছে। গান্ধীজির সত্য ও অহিংসার দর্শন অন্যান্য নেতাদের থেকে তাঁকে আলাদা পরিচিত প্রদান করে। স্বাধীনতার জন্য গান্ধীজি দেশবাসীকে অনুপ্রাণিত করেছিলেন এবং গোটা বিশ্বে বহু মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করেছেন।

মহাত্মা গান্ধীর মহিমা ব্যক্ত করতে গিয়ে বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, বহুমুখী প্রতিভার অধিকারি হওয়ার পাশাপাশি দূরদর্শী নেতা ছিলেন। তাঁর মধ্যে সত্য, অহিংসা, শান্তি, সদ্ভাবনার ছিল। গান্ধীজির আদর্শও যে সর্বকালীন ছিল, তাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top