News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে ৪৫ বছরের পুরানো কংগ্রেসের দলীয় অফিস পোড়াল দুসৃকতিরা, উত্তেজনা
Image

কুমারঘাটে ৪৫ বছরের পুরানো কংগ্রেসের দলীয় অফিস পোড়াল দুসৃকতিরা, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ রাতের আধারে দীর্ঘ ৪৫ বছরের পুরানো কংগ্রেসের দলীয় অফিস পুলিয়ে দিলো দুষৃকতীরা৷ অভিযোগের তীর শাসক দল বিজেপির দিকে৷ পাশাপাশি প্রশাসনের ভূমিকায়ও ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব৷ ঘটনা কুমারঘাটের সোনাইমুড়ি বাজারে৷ বিধবংসী অগ্ণিকাণ্ডে পুড়লো দীর্ঘ ৪৫ বছরের পুরানো কংগ্রেসের দলীয় অফিস৷ খবর পেয়ে রাতেই দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷


এদিকে শুক্রবার সকালে অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দলীয় অফিস পরিদর্শনে যান সোনাইমুড়ি যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাস৷ সাথে ছিলেন এএসইউআই এর রাজ্য সহ সভাপতি রাখু দাস, প্রদেশ কংগ্রেস সম্পাদক চূড়া চাঁদ শর্মা, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব সহ অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতৃত্ব৷ তারা খতিয়ে দেখেন গোটা ঘটনা৷ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এদিন যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাস জানান, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই এই অগ্ণিসংযোগের ঘটনা৷ বর্তমানে কংগ্রেস গোটা রাজ্যে শক্তিশালী হচ্ছে৷ সে কারণেই ঈর্ষান্বিত হয়ে এই বদ উদ্দেশ্য চরিতার্থ করেছে৷ তিনি আরও দাবি করেন, বর্তমানে কংগ্রেস গোটা রাজ্যে শক্তিশালী হচ্ছে, আর তাতেই এই ধরনের ঘটনা সংগঠিত করছে দুষৃকতীরা৷ এই ঘটনার পেছনে শাসক দলের লোকজন জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাস৷ এই কংগ্রেস অফিসটি দীর্ঘবছরের পুরনো৷


আর এই অফিসের ঢিল ছোড়া দূরত্বেই সম্প্রতি তৈরি করা হয়েছে শাসকদলীয় অফিস৷ কংগ্রেসের অভিযোগ বিজেপি-র অফিস তৈরি করার সময়ই কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল পাশাপাশি দুটি দলীয় অফিসের অনুমতি না দেওয়ার জন্য৷ কিন্তু শাসকের দলদাসে পরিণত হওয়া পুলিশ প্রশাসন এদিন শাককের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণের সাহস দেখাতে পারেনি৷ যার কারণেই এই অগ্ণিসংযোগের ঘটনা বলে অভিযোগ পূজন বিশ্বাসের৷

এক কথায়, এদিন এই ঘটনার কারণ হিসাবে পুলিশ প্রশাসনকেও অভিযোগের কাঠগড়ায় তুললেন যুব কংগ্রেস সভাপতি৷ বিরোধী রাজনৈতিক দলের অফিসে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব৷ পাশাপাশি তারা ঘটনার বিবরন জানিয়ে কুমারঘাট থানায় মামলাও দায়ের করেছেন ৷ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তি প্রদানের দাবি করেন নেতৃত্ব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top