News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গলে হাতি শাবকের মৃতদেহ উদ্ধার, গ্রামবাসীর আপত্তিতে অন্যত্র মাটি চাপা
Image

জঙ্গলে হাতি শাবকের মৃতদেহ উদ্ধার, গ্রামবাসীর আপত্তিতে অন্যত্র মাটি চাপা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ কল্যাণপুরের জঙ্গলে এক হাতি শাবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তবে গ্রামবাসীর আপত্তিতে অন্যত্র নিয়ে গিয়ে ওই হাতি শাবকের মৃতদেহ মাটি চাপা দিতে হচ্ছে৷ নিয়ম অনুযায়ী যেখানে হাতির মৃতদেহ উদ্ধার হয় সেখানেই তাকে মাটি চাপা দিতে হয়৷ কিন্তু, তাতে ভবিষ্যতে ওই এলাকায় হাতির তান্ডব হতে পারে বলে গ্রামবাসীরা আপত্তি জানান ৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অধীন কল্যাণপুর থানার দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের ওয়াতিলং টিলা এলাকায় গভীর জঙ্গলে আজ হাতি শাবকের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷

তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার নিরঞ্জন দেবনাথ জানিয়েছেন, হাতির মৃত্যুর পেছনে সংঘর্ষ কিংবা রোগের আক্রমণ কারণ হতে পারে ৷ তবে, গ্রামবাসীদের আপত্তিতে অন্যত্র নিয়ে গিয়ে ওই হাতি শাবকের মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে ৷
নিরঞ্জনবাবু জানিয়েছেন, আজ দুপুর দুইটা নাগাদ হাতি শাবকের মৃতদেহ উদ্ধারের খবর আসে ৷ সঙ্গে সঙ্গে ভেটেরেনারি ডক্টরকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে গেছি ৷ তিনি বলেন, ভেটেরেনারি ডক্টর ওই হাতি শাবকের মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, দুটি কারণে তার মৃত্যু হতে পারে ৷

চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, হাতি শাবকটি পুরুষ জাতির এবং তার বয়স নূ্যনতম ৪ বছর হবে৷ চিকিৎসকের দাবি, দুই হাতির মধ্যে সংঘর্ষে ওই হাতি শাবকের মৃত্যু হয়ে থাকতে পারে ৷ আবার এনথ্রাক্স ভাইরাসের সংক্রমণেও তার মৃত্যু হতে পারে৷ নিরঞ্জনবাবু জানিয়েছেন, এনথ্রাক্স ভাইরাস আক্রান্তদের ময়না তদন্ত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ৷ কারণ, তাতে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷ তাই, চিকিৎসক ওই হাতির শাবকের নমুনা সংগ্রহ করেছেন ৷


নিরঞ্জনবাবু আরো জানিয়েছেন, হাতির শাবকটিকে অন্যত্র নিয়ে গিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে৷ কারণ, গ্রামবাসী ওই স্থানে হাতির শাবকের মৃতদেহ মাটি চাপা দিতে আপত্তি জানিয়েছেন ৷ গ্রামবাসীদের ধারণা, হাতির শাবকের ঘ্রাণ অন্য হাতিদের ওই এলাকায় টেনে আনবে ৷ তখন হাতির দল গ্রামে তান্ডব চালাবে ৷ ভবিষ্যতে ক্ষয়ক্ষতির আশঙ্কায় গ্রামবাসীরা ওই স্থানে হাতির শাবকের মৃতদেহ মাটি চাপা দিতে আপত্তি জানিয়েছেন ৷ ফলে, অন্যত্র নিয়ে গিয়ে হাতির শাবকটিকে মাটি চাপা দেওয়া হয়েছে ৷ জনৈক গ্রামবাসী হেয়ালি করে বলেন, মৃত্যুর পরও শান্তি পেল না হাতির শাবকটি ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top