News Flash

  • Home
  • Uncategorized
  • রেশনে ভোজ্য তেল ও সোয়াবিন সরবরাহের উদ্যোগ
Image

রেশনে ভোজ্য তেল ও সোয়াবিন সরবরাহের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ ক্রেতা দিবস উপলক্ষ্যে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ খাদ্য ও জনসংভরণ দপ্তর এবং সদর মহকুমা প্রশাসন আয়োজিত মেগা ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব৷


ক্রেতা দিবস উপলক্ষ্যে আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, রাজ্য সরকার ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে৷ রাজ্যে রেশনিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ রেশনসপের মাধ্যমে ভোজ্য তেল, সয়াবিন দেবার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে পেঁয়াজের দাম আকাশছোঁয়া৷ এই শুধু রাজ্যের সমস্যা নয়, গোটা দেশের সমস্যা৷ মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য মহকুমা প্রশাসন মাঠে নেমে কাজ করছে৷ তিনি আরও বলেন, কিছু কিছু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে বর্ধিত মূল্য নিচ্ছে বলে অকপট স্বীকার করেন খাদ্যমন্ত্রী৷

এসব বিষয়ে ব্যবস্থা নিতে খাদ্যমন্ত্রী মহকুমা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷ বাজারে জিনিসপত্রের গুণগতমান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন খাদ্যমন্ত্রী৷ মানুষকে সচেতন করতে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন৷ ভোক্তারা যাতে কোনভাবেই প্রতারিত না হন সেদিকে দৃষ্টি রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top