News Flash

  • Home
  • Uncategorized
  • পুরাতন রাজভবনে ‘গান্ধী কথা’ অনুষ্ঠান
Image

পুরাতন রাজভবনে ‘গান্ধী কথা’ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ পুরাতন রাজভবনের দরবার হলে ‘গান্ধী কথা’ অনুষ্ঠান আয়োজিত হয়৷ রাজভবনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বৈস এবং গান্ধীয়ান ফোরাম অব এথিক্যাল কর্পোরেট গভর্নেন্সের প্রধান ড. সুুভানা রাধাকৃষ্ণা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে ড. রাধাকৃষ্ণা জাতির জনকের নীতি, আদর্শ, চিন্তাভাবনা এবং কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷

তিনি বলেন, মহাত্মা গান্ধী ভারতে জন্মগ্রহণ করলেও সারা বিশ্বের মানুষ তাঁকে মরণ করেন এবং তাঁর বাণী ও জীবনশৈলী অনুসরণ করেন৷ তিনি বলেন, সারা বিশ্ব মহাত্মা গান্ধীকে এক মহান ব্যক্তি হিসেবে মরণ করে থাকে৷ গান্ধীজি ছিলেন অহিংসার পূজারি৷ অহিংসার মাধ্যমে তিনি সত্যাগ্রহের পথ দেখিয়েছিলেন৷ গান্ধীজির মূল উদ্দেশ্য ছিলো সত্যের প্রতিষ্ঠা করা৷ মহাত্মা গান্ধী তাঁর লক্ষ্যে পৌঁছানোর জন্য অহিংসাকে পাথেয় করেছিলেন৷ ড. রাধাকৃষ্ণা বলেন, গান্ধীজি মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে গেছেন৷ তাঁর বাণী এবং জীবনাদর্শকে সমাজে প্রসার করার জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷

অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বৈস ড. সুুভানা রাধাকৃষ্ণাকে এবং তার স্বামী রবি চোপড়াকে রিসা, চাদর পরিয়ে এবং ত্রিপুরেশ্বরী মন্দিরের রেপ্লিকা দিয়ে সংবর্ধনা জানান৷ অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজ কুমার, রাজ্যপালের প্রধান সচিব এস আর কুমার প্রমুখ উপস্থিত ছিলেন৷ এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন৷ শুরুতে ভজন পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী পৌলমী রায়৷ অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী তিথি দেববর্মণ এবং সুুশোভন ভট্টাচার্য ও তার দলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top