News Flash

  • Home
  • Uncategorized
  • সবচেয়ে বেশি নেশা কবলিত ধলাই জেলা , নেশাগ্রস্থে শীর্ষে জনজাতিরা, জানালেন মুখ্যমন্ত্রী
Image

সবচেয়ে বেশি নেশা কবলিত ধলাই জেলা , নেশাগ্রস্থে শীর্ষে জনজাতিরা, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রাজ্যে ধলাই জেলা সবচেয়ে বেশি নেশার কবলে রয়েছে৷ তার থেকেও উদ্বেগের হল, জনজাতিরা সবচেয়ে বেশি নেশাগ্রস্থ হয়ে পড়েছেন৷ এ-বিষয়ে সম্পূর্ণ তথ্য রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তাঁর বিস্ফোরক মন্তব্য, বিজেপির দুয়েক জন বিধায়ক নেশার বিরুদ্ধে অভিযান বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন৷ ওই বিধায়কদের কমিশন বন্ধ হয়ে যাবে, তাই নেশা বিরোধী অভিযান থেমে যাক, চাইছিলেন তাঁরা, উষ্মা প্রকাশ করে বলেন মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দুপুরে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার নারায়ণপুর ভিলেজের মগ পাড়া পরিদর্শনে আসেন৷ এলাকা পরিদর্শনের আগে মুখ্যমন্ত্রী সরমা ভিলেজের কবিগুরু রবীন্দ্রনাথ মতি বিদ্যাভবন মাঠে চানমোহন ত্রিপুরার তৃতীয় মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ সেই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য প্রমুখ৷


ওই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এডিসিকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে৷ এডিসিকে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷ তিনি আরও বলেন, ত্রিপুরায় রেগায় কাজ বেড়েছে৷ গত ২০ মাসের মধ্যে গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণের জন্য রাজ্যকে ১৩টি বিভিন্ন ক্যাটাগরির পুরস্কারে ভূষিত করা হয়েছে৷ যা এক কথায় অনন্য৷ তিনি বলেন, বর্তমানে রাজ্যে দুর্নীতি হ্রাস পেয়েছে৷ মহিলাদের উপর উৎপীড়ন ১০ শতাংশ কমেছে৷ ৩৫০ জন নেশাকারবারী জেলে রয়েছে এবং এদের বিরুদ্ধে ৬২০টি মামলা গ্রহণ করা হয়েছে৷ এসব তথ্য এক সুুন্দর ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অঙ্গীকারকেই প্রকাশ করে৷


মুখ্যমন্ত্রী এদিন বলেন, ধলাই জেলার জনজাতি যুব সমাজ নেশার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন৷ তাঁর দাবি, ধলাই জেলা গোটা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি নেশা কবলিত জেলা হিসেবে প্রমাণিত হয়েছে৷ তাঁর কাছে এ-সম্পর্কিত তথ্য রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর এনডিপিএস ধারায় ৩৫০ জন জেলে রয়েছেন৷ তাছাড়া ৬২০ মামলা বিভিন্ন থানায় রুজু হয়েছে৷ এমনকি নেশা বিরোধী অভিযানে পুলিশ অধিকারিককেও রেহাই দেওয়া হয়নি৷ তাঁর দাবি, নেশাদ্রব্য পাচারের সাথে যুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ অথচ, বামফ্রন্টের জমানায় তারা অবাধে ঘুরে বেড়াতেন৷ কোন মামলা হয়নি তাদের বিরুদ্ধে৷
মুখ্যমন্ত্রী এদিন উষ্মা প্রকাশ করে বলেন, তাঁর দলের দুয়েক জন বিধায়ক নেশার বিরুদ্ধে অভিযান বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন৷ তাঁদের দাবি, নেশা বিরোধী অভিযান বন্ধ না হলে ত্রিপুরায় ১০০০ কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে যাবে৷ তাতে, ত্রিপুরার প্রচন্ড ক্ষতি হবে৷

মুখ্যমন্ত্রী বিদ্রুপ করে বলেন, এমন মানুষও ত্রিপুরায় বিধায়ক হয়ে বসে আছেন৷ তাঁরা চাইছেন অবৈধ ব্যবসা চালু থাকুক৷ তবেই, তাঁরা ওই ব্যবসা থেকে কমিশন আদায় করতে পারবেন৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা, আমার সেই কমিশন চাই না৷ কারণ, ত্রিপুরা সরকার রাজ্যের যুবক-যুবতীদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনার দিশায় কাজ করছে৷


এদিকে, গণ্ডাছড়ার জলাভূমিকে কাজে লাগিয়ে স্থানীয়দের রোজগারের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন৷ সভা শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নারায়ণপুর ভিলেজের মগ পাড়া পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দা মাচাথই মগ, সব্জি বিক্রেতা সানথাই ত্রিপুরার সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন৷ পরে তিনি ধনমোহন ত্রিপুরার বাড়িতে যান এবং বিভিন্ন বিষয়ে বিস্তৃত খোঁজখবর নেন৷ সেখান থেকে তিনি দুর্বাজয় চৌধুরী পাড়া হাইসুকলের প্রধান শিক্ষক থুইসা মগের বাড়িতেও গিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top