News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ-বিরোধী আন্দোলন : আগ্রা-মথুরায় আপাতত বাতিল ইন্টারনেট পরিষেবা
Image

সিএএ-বিরোধী আন্দোলন : আগ্রা-মথুরায় আপাতত বাতিল ইন্টারনেট পরিষেবা

লখনউ, ২৬ ডিসেম্বর (হি.স.): আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখনও বিশেষ কোনও উন্নতি হয়নি| তাই উত্তর প্রদেশের আগ্রা এবং মথুরায় এখনও স্বাভাবিক হল না ইন্টারনেট পরিষেবা| বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত তাজনগরী আগ্রায় বাতিল করা হয়েছে ইন্টারনেট পরিষেবা| উত্তর প্রদেশের মথুরাতেও বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে|

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় প্রতিবাদ-আন্দোলনের কথা মাথায় রেখেই আগ্রা ও মথুরায় আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে| আগ্রা জেলা প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত আগ্রায় বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা| তবে, ব্যাঙ্ক এবং সরকারি দফতরে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিকই থাকবে| অতিরিক্ত জেলা শাসক (শহর) প্রভাকান্ত অবস্থি জানিয়েছেন, ‘সিএএ বিরোধিতায় হিংসার সাক্ষী থেকেছে আলিগড়, হাথরাস, ফিরোজাবাদ-সহ বিভিন্ন জেলা| সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গুজব ছড়ানো হচ্ছে| এই কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে|’ মথুরাতেও এই একই কারণে ইন্টারনেট পরিষবা বন্ধ রাখা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top