News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকার শ্লীলতাহানি : অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া দুই নেতা, মামলা প্রত্যাহারের হুমকি নির্যাতিতার পরিবারকে
Image

নাবালিকার শ্লীলতাহানি : অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া দুই নেতা, মামলা প্রত্যাহারের হুমকি নির্যাতিতার পরিবারকে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ ডিসেম্বর ৷৷ নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে দুই বিজেপি নেতা কোমড় বেঁধে নেমেছেন বলে অভিযোগ৷ টাকার বিনিময়ে ও হুমকি দিয়ে মামলা প্রত্যাহার করার জন্য নাবালিকার মাকে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে৷ নাবালিকার মায়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ পক্ষান্তরে অভিযোগটি বিরোধীদের চক্রান্ত বলে বিজেপি নেতার সাফাই গেয়েছেন৷ নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিতা নাবালিকার পরিবার৷


ঘটনার বিবরণে প্রকাশ, গত ২৩ নভেম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক সুকলছাত্রীকে ডেকে নিয়ে পাশের ক্লাসরুমে শ্লীলতাহানি করেন সুকলের শিক্ষক নুরুল ইসলাম৷ তারপর মেয়েটিকে ওই গুণধর শিক্ষক শাসিয়ে দেন যাতে করে মেয়েটি পরিবারের কাউকে কিছু না বলে৷ নাবালিকা সুকল ছাত্রী বাড়িতে পৌঁছে সবিস্তারে বাবা-মায়ের কাছে ঘটনাটি খুলে বলে৷ তারপর ২৫ নভেম্বর সুকলে ওই গুণধর শিক্ষক আসার পর গ্রামবাসীরা শিক্ষক নুরুল ইসলামকে উত্তম-মধ্যম দিয়ে ঘটনাটি সুবিচার চেয়ে বাগবাসা ধর্মনগর সড়ক অবরোধ করে বসেন৷ পাশাপাশি নির্যাতিতার মা ধর্মনগর মহিলা থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলাটির নম্বর হলো ডব্লিওডিএন/৪২/১৯, ইউএসঃ-৩৫৪/৫০৬ আইপিসি অ্যান্ড ১০ অফ পসকো অ্যাক্ট৷ নির্যাতিতা নাবালিকার মায়ের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ গঙ্গানগর সুকলে পৌঁছে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে৷ কিন্তু আশ্চর্যজনকভাবে পাঁচ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা হয়ে যায়৷ জামিনে বেরিয়ে আসে গুণধর শিক্ষক নুরুল ইসলাম৷ পুলিশের এই দ্রুত পদক্ষেপে একবাক্যে সবাই ঐতিহাসিক আখ্যা দেন৷ কিন্তু তারপর ঘটনাটি অন্য মোড় নেয় গত ৯ ডিসেম্বর৷


নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগ, গত ৯ ডিসেম্বর বিকেল বেলা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি সুদীপ দেব এবং মণ্ডল সম্পাদক অকিল শুক্লবৈদ্য নির্যাতিতার মায়ের সাথে বাগবাসাস্থিত মিশনটিলা বাজারে দেখা করতে বলেন৷ নির্যাতিতার মা মিশন টিলা বাজারে মণ্ডল সভাপতি সুদীপ দেব ও মণ্ডল সম্পাদক অখিল শুক্ল বৈদ্যের সাথে দেখা করলে উনারা মামলাটি প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন এমনটা নির্যাতিতা নাবালিকার মায়ের বক্তব্য৷ নির্যাতিতার মা জানান, মণ্ডল সভাপতি সুদীপ দেব ও সম্পাদক অখিল শুক্লবৈদ্য উনার উপর চাপ সৃষ্টি করে বলেন, মামলাটি তুলে নিলে তাদের মোটা অঙ্কের টাকা দেওয়া হবে৷ অন্যথায় এর পরিমাণ ভুগতে হবে নাবালিকার পরিবারকে৷ শুধু তাই নয় মিথ্যে মামলায় ফাঁসানো হবে বলেও হুমকি দেন নির্যাতিতার মাকে, এমনটা নির্যাতিতার মায়ের অভিযোগ৷ নির্যাতিতার মা মণ্ডল সভাপতি ও সম্পাদকের অর্থের প্রলোভন ও হুমকির পড়ুয়া না করে গত ২৩ ডিসেম্বর ঘটনাটি সবিস্তারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের কাছে পোস্ট অফিস মারফত চিঠি দিয়ে প্রেরণ করেন৷ বাগবাসা মণ্ডল সভাপতি ও সম্পাদকের হুমকিতে নির্যাতিতার পরিবারটি আতঙ্কগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে৷ নাবালিকা মেয়েটিও ভয়ে সুকলে যেতে পারছে না৷ মা অথবা বাবাকে নিয়ে কোনভাবে পরীক্ষায় বসছে৷


কিন্তু প্রতিদিন সুকলে আসা যাওয়া বন্ধ হয়ে গিয়েছে ওই নাবালিকার৷ গঙ্গানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্য ও এলাকাবাসী নির্যাতিতা নাবালিকা পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনাটি সুষ্ঠু বিচারের দাবি জানান৷ অপরদিকে বাগবাসা বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি সুদীপ দেবকে গোটা বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, উনি সহ সম্পাদক অখিল শুক্ল বৈদ্যের উপর যে অভিযোগ আনা হয়েছে তা বিরোধীদের চক্রান্ত৷ এখন দেখার বিষয় রাজনৈতিক চাপ সৃষ্টি হওয়ার পরও একটি অসাধু চক্র মাঠে নামার পর নির্যাতিতা নাবালিকা সুবিচার পায় কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top