News Flash

  • Home
  • Uncategorized
  • এগার দিনের মাথায় নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, হত্যার পর ফাঁসিতে ঝুলানোর অভিযোগ
Image

এগার দিনের মাথায় নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, হত্যার পর ফাঁসিতে ঝুলানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার এগার দিন পর৷ ঘটনা ফটিকরায় থানার অধীন লালঝুড়ি গ্রামে৷ মৃত ব্যক্তির নাম বিপুল ঘোষ৷ বয়স আনুমানিক ৪৫৷ বুধবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ যদিও ওই এলাকাতে গত ১০দিন যাবৎ টানা তল্লাসী চালিয়েছে৷ একই সাথে পুলিশ ও বিএসএফও তল্লাসী চালিয়েছে৷ কিন্তু, তার কোন হদিশ মিলেনি৷ হঠাৎ করে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখা গেল৷ তাতে আশঙ্কা করা হচ্ছে পরিকল্পিতভাবে বিপুলকে হত্যা করা হয়েছে এবং সুযোগ বুঝে মৃতদেহটি সেখানে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়৷


সংবাদে প্রকাশ, ক্যাব’র বিরোধীতায় যখন গোটা রাজ্যে আন্দোলন চলছিল সেইদিনই বাড়ি থেকে জঙ্গলে গিয়েছিলেন গরু চড়াতে৷ দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়৷ গরুগুলি বাড়ি ফিরে আসে, কিন্তু বিপুল ফিরে আসেননি৷ পরিবারের লোকজন দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন৷ রাতেই জঙ্গলে খোঁজ করেন৷ বিপুলের কোন হদিশ মিলেনি৷ পরদিন ভোরের আলো ফুটতেই প্রতিবেশীদের নিয়ে আবার খঁুজতে শুরু করেন পরিবারের লোকজন৷ কিন্তু, সাফল্য আসেনি৷


তারপর বিষয়টি জানানো হয় ফটিকরায় থানায়৷ পুলিশ অনুসন্ধান পর্ব শুরু করে৷ তল্লাসীতে নামানো হয় বিএসএফের ডগ স্কোয়াডকেও৷ কিন্তু কোন হদিশ পাওয়া যায়নি বিপুলের৷ থানার ওসি থেকে শুরু করে এসডিপিও স্বয়ং এই বিষয়টি তদারকি করেছেন৷ খবর পেয়ে ফটিকরায়ের বিধায়ক নিখোঁজ ব্যক্তির বাড়িতে যান এবং আশ্বাস দেন বিপুলকে খোঁজে বের করা হবেই৷ দিন যায়, রাত যায়, দুশ্চিন্তার কালোমেঘ কোনওমতেই ওই পরিবারের উপর থেকে সরেনি৷ রোজ এখানে সেখানে খোঁজা হয় বিপুল ঘোষকে৷ তন্নতন্ন করে খোঁজা হয়েছে আশেপাশের সব জায়গা৷ কিন্তু, কোথাও বিপুলের হদিশ নেই৷
এদিকে, বুধবার আচমকা বাড়ি থেকে প্রায় পাঁচশ মিটার দূরে অপেক্ষাকৃত জঙ্গলে এক ব্যক্তি বিপুল ঘোষের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷

তিনি সাথে সাথেই বিষয়টি নিখোঁজ ব্যক্তির পরিবারকে জানায়৷ খবর দেওয়া হয় ফটিকরায় থানায়৷ পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ তদন্ত শুরু করা হয়েছে৷ এদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, যেখান থেকে বিপুল ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেখানে প্রায় প্রতিদন লোকজন যাওয়া আসা করেছে৷ কোন মৃতদেহ দেখতে পাননি তারা৷ আশঙ্কা করা হচ্ছে অন্য কোথাও বিপুল ঘোষকে খুন করে মৃতদেহ গুম করে রাখা হয়েছিল৷ পরে সুযোগ বুঝে দুসৃকতিরা মৃতদেহ সেখানে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top